Article By – সুনন্দা সেন

আজ (৩০মে, ২০২৫) বেঞ্চমার্ক স্টক মার্কেট সূচকগুলি নিম্নমুখী অবস্থায় লেনদেন শুরু করেছে। প্রাথমিক লেনদেনের তথ্য অনুসারে, তথ্য প্রযুক্তি বা IT সেক্টরের খাতের শেয়ারগুলির পতনের ফলে শেয়ার বাজারের এমন অবস্থা। সকালের ট্রেডিংয়ে S&P BSE সেনসেক্স ৪৫.৫৮ পয়েন্ট কমে ৮১,৫৮৭.৪৪-এ দাঁড়িয়েছে। যেখানে NSE নিফটি৫০ ২৪.২০ পয়েন্ট বেড়ে ২৪.৮৫৭.৮০-এ দাঁড়িয়েছে। জিওজিৎ ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ডঃ ভি কে বিজয় কুমার বলেন যে স্থিতিশীল প্রাতিষ্ঠানিক প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। FII এবং DII উভয়ই বিনিয়োগে ইতিবাচক প্রবণতার সাথে না থাকলেও, বাজারকে স্থিতিশীল রাখছে।
নিফটি মিডক্যাপ ১০০ ০.৩০% বৃদ্ধি পেয়েছে এবং নিফটি স্মলক্যাপ ১০০ ০.১৯%-এর সামান্য বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়া VIX তীব্রভাবে ৮.৮৬% হ্রাস পেয়েছে। তবে কিছু সেক্টর নেতিবাচক প্রবণতার সাথে লেনদেন শুরু করেছে। নিফটি IT তীব্রভাবে ০.২৯%-এর পতনের সম্মুখীন হয়েছে। আর নিফটি কনজিউমার ডিউরেবল ০.১২% এবং নিফটি FMCG ০.০৪% সামান্য হ্রাস পেয়েছে। বিজয়কুমার পতনের পরেও বলেন, ২০২৪-২৫ অর্থবছরে নিফটি ৫.৫%-এর একটি তীক্ষ্ণ বৃদ্ধি দেখেছে। যা ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় ১০% নিফটির বৃদ্ধি হবে বলে আশা করা যাচ্ছে। আর ১০% আয় বৃদ্ধির জন্য ২১-এর মূল্যায়ন গুণিতক অবশ্যই উচ্চতর দিকে রয়েছে।
শেয়ারগুলির মধ্যে ইনফোসিসের শেয়ারের দাম প্রাথমিক লেনদেনে ১.৭৮% কমেছে। টেক মাহিন্দ্রাও চাপের মুখে ছিল। তা ১.১৬% হ্রাস পেয়েছে। অন্যদিকে HCL টেকনোলজিস ০.৭৩% কমেছে, ইন্ডাসিন্ড ব্যাংক ০.৫২% কমেছে এবং মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ০.২৬% হ্রাস পেয়েছে। অবশ্য সেনসেক্সে লারসেন অ্যান্ড টুব্রো শীর্ষস্থানীয় পারফর্মার্স হিসেবে আবির্ভুত হয়েছে। তারপরে আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন ০.৮৮% বৃদ্ধি পেয়েছে। এছাড়া নেসলে ইন্ডিয়া ০.৮৭% বৃদ্ধির সাথে কিছুটা উর্ধ্বতর গতি দেখিয়েছে।




