buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

দিনভোর ওঠানামার পর শেষবেলায় বাজিমাত! একাধিক সেক্টরের ইতিবাচক প্রবণতায় সেনসেক্সের উত্থান ২৮.৭ পয়েন্ট এবং নিফটি ২৪,৩০০-এর ওপরে রয়েছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মাসিক মেয়াদ শেষ হওয়া দিনের শুরুতে চাপ থাকলেও শেষে জোরালো কেনাকাটায় ঘুরে দাঁড়ালো ভারতীয় শেয়ারবাজার। আজ (২৫ আগস্ট, ২০২৬) অর্থাৎ মঙ্গলবার সেনসেক্স ২৮৬,৯৮ পয়েন্ট বা ০.৩৭% বেড়ে ৭৭,৬৫৬.০৯-এ এবং নিফটি ৫০ ১১৫.৫০ পয়েন্ট বা ০.৪৮ বেড়ে ২৪,৩৩৪.৫৫-এ লেনদেন শেষ করেছে। দিনের শুরুতে বাজার ছিল বেশ অস্থির। নিফটি একসময় ২৪,১১৫.৪৪-এর ইন্ট্রাডের নিম্নস্তর নেমে গিয়েছিল। কিন্তু পরে নিম্নস্তরে কেনাকাটা বাড়ে এবং শেষ ঘন্টায় ইনডেক্সগুলিতে দ্রুত রিকোভারি দেখা যায়। 

10

এই ঘুরে দাঁড়ানোর পেছনে অণ্যতম কারণ ছিল ক্রড অয়েলের দাম কমে যাওয়া। ব্রেন্ট ক্রড প্রায় ৩.২% কমে ব্যারেল প্রতি ৮৯.২০ ডলারের কাছাকাছি নেমে আসে, যা ভারতের মতো অপরিশোধিত তেল আমদানি অর্থনীতির জন্য কিছুটা স্বস্তির বার্তা। পাশাপাশি ভারতীয় টাকা ডলারের বিরুদ্ধে ৩৩ পয়সা শক্তিশালী হয়ে ৯৫.৪১ টাকায় লেনদেন শেষ করেছে। এদিকে আজকের র্যালিতে বিশেষভাবে নজরে ছিল ফার্মা, মিডিয়া এবং PSO ব্যাংকিং স্টকস। আর মোট ১৮টি প্রধান সেক্টরের মধ্যে ১২টি লাভের সাথে বন্ধ হয়েছে। ফিন্যান্সিয়াল ইন্ডেক্স এবং IT সেক্টরও শেষপর্যায়ে ঘুরে দাঁড়ায়। অন্যদিকে স্মলক্যাপ ইনডেক্স সামান্য দুর্বল ছিল। 

তবে আজকের বাজারকে একেবারে ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। নতুন CAS (Closing Auction Session) ব্যবস্থার অধীনে এটি ছিল প্রথম মাসিক নিফটি ডেরিভেটিভস মেয়াদপূর্তি। ফলে শেষ ঘণ্টায় ভোল্যাটিলিটি তুলনামূলকভাবে বেশি ছিল। আগামী ৩১ আগস্টের MSCI রিব্যালান্সিংয়ের সময় এই নতুন ব্যবস্থার কার্যকারিতা আরও বড় পরীক্ষা দিতে পারে। অর্থাৎ, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং ক্রুড অয়েলের চাপ থাকলেও লোয়ার লেবেলের ক্রয়ের আগ্রহ এখনও রয়েছে। নিফটি ৫০ ২৪,৩০০-এর ওপরে লেনদেন শেষ করায় বাজারে কিছুটা ইতিবাচক সেন্টিমেন্ট ফিরেছে, তবে পরবর্তী সেশনে এই স্তরটি ধরে রাখতে পারে কি না, সেটিই হবে গুরুত্বপূর্ণ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading