buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 66

৬ হাজারেরও কম টাকা বিনিয়োগ করে হতে পারেন কোটিপতি। কিন্তু কীভাবে এবং কোন বিকল্পে বিনিয়োগ করবেন? জানতে বিস্তারিত পড়ুন।

অর্থের প্রয়োজন প্রত্যেকের থাকে, তবে চাকুরিরত অবস্থায় আর্থিক প্রয়োজনীয়তা মেটানো সহজ হলেও অবসর গ্রহণের পর প্রয়োজনীয়তা পূরণ করা অনেক কঠিন হয়ে ওঠে। তাই উপার্জন করতে করতে বিনিয়োগ বা সঞ্চয় করা আবশ্যক। তবে টাকা জমিয়ে কোটিপতি হওয়া সহজ নয়। তাই বলে কাজটি অসম্ভব ভাবাও ভুল হবে। কারণ আর্থিক বিশেষজ্ঞদের মতে শৃঙ্খলার সাথে বিনিয়োগ করলে সকলেই হতে পারেন কোটিপতি। তবে এই কাজে সিস্টেম্যটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP– এর সাহায্য নেওয়া জরুরি। 

1

যদি আপনি মাসে ৫,৪০০ টাকার SIP শুরু করেন তবে কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে হিসেব দেখে নেওয়া যাক।- 

ধরুণ একজন বিনিয়োগকারী প্রত্যেক মাসে SIP- এর মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে ৫,৪০০ টাকা বিনিয়োগ করছেন। আর ব্যাক্তিটিকে ফান্ড ১২% সুদ প্রদান করে তবে ২০ বছর পর তিনি ৪৬.৯ লক্ষ টাকা পাবেন। এক্ষেত্রে কোটিপতি হওয়ার সম্ভাবনা নেই। তবে যদি ওই ব্যক্তি SIP- তে ৫% স্টেপ আপ করে বা বলা চলে প্রতি বছর বিনিয়োগকারী ৫% বিনিয়োগ বৃদ্ধি করেন সেক্ষেত্রে রিটার্নের পরিমাণও বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রথম বছরে ৫,৪০০ টাকার SIP, দ্বিতীয় বছরে ৫,৬৭০ টাকার এবং তৃতীয় বছরে ৫,৯৫৩.৫ টাকা SIP করার সাথে অর্থ বাড়াতে থাকলে ২০ বছর পর ৬৮.৮৭ লক্ষ টাকা রিটার্ন পাবেন। 

এই নিয়মানুসারে যদি বিনিয়োগের পরিমাণ তথা SIP- তে ৮% বিনিয়োগ বাড়ানো হয় তখন ৮৫.৯২ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন এবং SIP যদি ১০% বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে বিনিয়োগকারী ২০ বছর পর ১.০৬ কোটি টাকা রিটার্ন পাবেন। কারণ স্টেপ আপ SIP- তে সম্পদ দ্রুত বৃদ্ধি পায়। এছাড়া সকলেই জানি স্বল্প এবং মধ্য মেয়াদী ফান্ডের তুলনায় দীর্ঘমেয়াদের মিউচ্যুয়াল ফান্ডে ভালো রিটার্ন পাওয়া যায়।  

SIP

শেয়ার বাজারের মতো মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রেও ঝুঁকি লক্ষ্য করা যায়। এমন অবস্থায় স্থির রিটার্ন না পাওয়ার প্রবণতা থাকে বেশি। অবশ্য বর্তমানে স্থির রিটার্ন পেতে আর ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট নয়, বিনিয়োগ করুন Central Government schemes এ। বিনিয়োগ করার ক্ষেত্রে যেমন কোনো প্রকার ঝুঁকির সম্মুখীন হতে হয় না। তেমন প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। এই যেমন ধরুন: কিষাণদের জন্যে, অবসর গ্রহণের পরের জীবনের জন্যে, মহিলাদের জন্যে, শিশু কন্যা সন্তানদের জন্য, কারিগরদের জন্যে, চাকুরিরত মানুষদের জন্য ইত্যাদি উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Central Government schemes। আপনার জন্যে কোন স্কিমটি সঠিক এবং স্কিমগুলি কী কী সুবিধা দিচ্ছে [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

(আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত কেবল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছে দেওয়ার।)

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading