buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

গ্রিনজোনে শেয়ার বাজার! আগামী কয়েক মাসে কেমন পারফরম্যান্স দেখা যেতে পারে? জানুন বিষেশজ্ঞদের মতামত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি সপ্তাহের বেশিরভাগ সেশনে দেশীয় শেয়ার বাজার রেডজোনে থাকলেও সপ্তাহের শেষ ট্রেডিং দের প্রাথমিক সেশনে তরতরিয়ে বাড়লো দুই প্রধান সূচক। এছাড়া গতি দেখা গেছে ভারতীয় শেয়ার বাজারের একাধিক সূচকে। সকালে ট্রেডিং সেশনে বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) – এর সূচক সেনসেক্স প্রায় ০.৮১% বা ৬৪১.১ পয়েন্ট বেড়ে ৭৯,৭৪৬.৯৮- এ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ০.৭৯% বা ১৯১.১ পয়েন্ট বেড়ে ২৪,৩৩৪.৮৫- এ লেনদেন শুরু করেছে। এর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০। অন্যদিকে BSE মিডক্যাপ এবং BSE স্মলক্যাপে দারুণ গতি লক্ষ্য করা গেছে এবং এই বৃদ্ধি এই পর্যন্ত অব্যাহত রয়েছে। 

July 18 New in article ads By Sir

শেয়ার বাজারে বৃদ্ধির পাশাপাশি কিছু সেক্টরের খাতে পতনও লক্ষ্য করা যাচ্ছে। আর এমন একটি সূচক হল India – VIX। সূচকটি সকালের ট্রেডিংয়ে প্রায় ২.৮৫% হ্রাস পেয়েছে। এমন অবস্থায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে বাজারে স্পষ্ঠ রুপে অস্থিরতা রয়েছে। পাশাপাশি একত্রীকরণও লক্ষ্য করা যাচ্ছে। যার জন্য বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে এমন সময় সতর্কতা অবলম্বন করা আবশ্যক। বিশেষজ্ঞরা, এমন সময় মানসম্পন্ন লার্জক্যাপ স্টক এবং দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করার বিষয় ফোকাস করার কথা বলছেন। 

বাজার অস্থিরতা লক্ষ্য করার কারণে আগামী মাসগুলির জন্য চিন্তিত বিনিয়োগকারীরা। টানা ওঠানামার জন্য বাজারের বিষয় কী পদক্ষেপ নেবেন বিনিয়োগকারীরা, অসংখ্য প্রশ্ন রয়েছে। এছাড়া ভারতীয় শেয়ার বাজারের আগামী দিনের গতিবিধি ধোঁয়াশার মধ্যে রয়েছে। এমন সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশেষজ্ঞ রহিত শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী কয়েক মাসে অস্থিরতার চাপ থাকবে না। অর্থাৎ একমূখী গতীয় লক্ষ্য করা যাবে না। এর সাথে বলেন বেশকিছু সেক্টরে উচ্চ মূল্যায়ন হওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকি অনুভব করছেন, তাই বিক্রয় স্থির করা হচ্ছে। এমন অবস্থায় বিপরীত প্রভাবও পড়তে পারে। তাই বিবেচনা করে সঠিক খাতে বিনিয়োগ করাই কাম্য। এছাড়া অতিরিক্ত সতর্কতা অবলম্বন প্রয়োজন। 

New in article ads By Sir

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading