buzywithinfoBuzy With Info
Everything About Business
stcdrsfig 1

বাজেটের আগে পতণ ভারতীয় শেয়ার বাজারে! এক ধাক্কায় কত টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা?

টানা চার সপ্তাহের বৃদ্ধির পর পঞ্চম সপ্তাহের শেষ ট্রেডিং ডে সাক্ষি থাকল বিপুল পতনের। পূর্ণাঙ্গ বাজেটের আগে আজ (শুক্রবার) প্রাথমিক ট্রেডিং সেশন থেকেই শেয়ার (Stock) বাজারের দুই মূল সূচকে দেখা গিয়েছিল পতন। সারা দিনেও তেমন পরিবর্তন দেখা গেলো না এবং বাজার বন্ধের সময়ও পতন প্রবণতা বর্তমান ছিল। দেখা যাচ্ছে বাজার বন্ধের সময় BSE সেনসেক্স ৭৩৮.৮১ পয়েন্ট কমে ৮০,৬০৪.৬৫- এ দাঁড়িয়ে। অন্যদিকে NSE নিফটি ২৬৯.৯৫ পয়েন্ট কমে ২৪,৫৩০.৯০- এর স্তরে রয়েছে। অর্থাৎ অতীতের অনুমানের তুলনায় দুই সূচকই নিম্নগামী প্রবণতা দেখা গেছে।

3

 জানা যাচ্ছে যে আজকে অধিকাংশ সেক্টরে বিক্রি প্রবণতা লক্ষ্য করা গেছে। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূল্য ৭.৯৮ লক্ষ কোটি টাকা কমে ৪৪৬.৩৪ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা এক ধাক্কায় ৭.৯৮ লক্ষ কোটি টাকা হারিয়েছেন। বেশি পতন দেখা গেছে সেনসেক্সের টাটা স্টিল, JSW স্টিল, টাটা মোটরস, NTPC এবং আল্ট্রাটেক সিমেন্টের স্টকে। 

এর বাদেও কামিন্স ইন্ডিয়া, স্নাইডার ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার, মাস্টেক, জেএসডাব্লু ইনফ্রাস্ট্রাকচার, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, অপার ইন্ডাস্ট্রিজ, পার্সিস্টেন্ট সিস্টেমস এবং জিন্দাল স্টেনলেসের স্টকে (Stock) বড়ো পতন লক্ষ্য করা গেছে। অন্যদিকে লাভের দিকে ছিলো রেল বিকাশ নিগম, জুবিল্যান্ট ফার্মোভা, পেটিএম, টিটাগড় রেল সিস্টেমস, ইনফোসিস, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, KEI ইন্ডাস্ট্রিজ, সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল এবং কল্পতরু প্রোজেক্টস ইন্টারন্যাশনাল ইত্যাদি স্টকে।

শেয়ার (Stock) বাজারের প্রতিটি সূচক আজ রেডজোনে লেনদেন করেছে এবং বাজার বন্ধের সময়েও রেডজোনে থাকতে দেখা গেছে। নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ -এর সূচক প্রায় ২.২৯% পর্যন্ত হ্রাস পেয়েছে। নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি ব্যাংক সহ সূচক গুলিতে পতন লক্ষ্য করা গেছে। তবে একই সময় India VIX -এর সূচক প্রায় ২.১৪% বৃদ্ধি পেতে দেখা গেছে।

New in article ads By Sir

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading