buzywithinfoBuzy With Info
Everything About Business
stckkfigg

সপ্তাহের শুরুতেই রেডজোনে স্টক মার্কেট! বাজার খুলতেই কোন স্টকে নামলো ধ্বস এবং কে হাকালো ছক্কা?

গত সপ্তাহের পতন চলতি সপ্তাহে অব্যাহত। সপ্তাহের প্রথম দিনের প্রাথমিক ট্রেডিং সেশনে ধ্বস নামলো ভারতীয় শেয়ার (Stock) বাজারে। গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনের মতো আজও রেডজোনে বেঞ্চমার্ক সূচক BSE Sensex (বিএসই সেনসেক্স) এবং NSE Nifty (এনএসই নিফটি)। আজ বাজার খোলার আগেই সকাল ৯:১৭ নাগাদ সেনসেক্স ৩১৪.০৫ পয়েন্ট কমে ৮০,২৯০.৬০ এবং নিফটি ১১৫.৯৫ পয়েন্ট কমে ২৪,৪১৪.৯৫- এর স্তরে নেমে আসে। একই সময় নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মল ক্যাপ ১০০- এর সূচক প্রায় ০.৮১% পর্যন্ত হ্রাস পেয়েছে। নিফটি FMCG বাদে প্রত্যেকটি সেক্টর রেডজোনে লেনদেন শুরু করে। 

7 2

প্রকাশিত তথ্যানুযায়ী, নিফটি ব্যাংক, নিফটি IT, নিফটি অটো, নিফটি ফার্মা, নিফটি মেটাল, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি ফিনান্সিয়াল, নিফটি এনার্জি, নিফটি কমোডিটিজ, নিফটি রিয়েলিটি, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি PSU ব্যাংক, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এবং নিফটি হেলথকেয়ার সূচকের সবচেয়ে বেশি পতন দেখতে পাওয়া যায়। যেখানে নিফটি FMCG– র সূচক প্রায় ০.৩৬% বৃদ্ধি মুখ দেখে এবং India VIX– এর সূচক প্রায় ৩.৫৭% বৃদ্ধি পায়। 

বিশেষজ্ঞ মহলের মতে শেয়ার (Stock) বাজারের পরবর্তী বড় ইভেন্ট ২০২৫- এর পূর্ণাঙ্গ বাজেট। তার আগেই দেশীয় বাজারে অনিশ্চয়তা তৈরী হবে বলে যে আশঙ্কা করা হচ্ছিল তেমনটাই ঘটেছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ২৩ জুলাই ২০২৪- এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। আশা করার পর বাজারে স্পষ্ঠ অবস্থা তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার অন্যতম কারণ হল, অস্থিরতা এবং পতনের মধ্যেও বেশ কিছু সেক্টরে স্টকে বৃদ্ধি। 

New in article ads By Sir

সোমবার (২২জুলাই, ২০২৪)- এর প্রাথমিক ট্রেডিং সেশনে উইপ্রো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অয়েল ইন্ডিয়া, ফোনেক্স মিলস, কোটাক মহিন্দ্রা, আনন্দ রাঠি ওয়েলথ, রুট মোবাইল, বিড়লা সফ্টের স্টক, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, ক্যান ফিন হোমস এবং জুবিল্যান্ট ফার্মোভার স্টকে (Stock) বড় ধ্বস নামতে দেখা যায়। আবার অন্যদিকে রাষ্ট্রীয় কেমিক্যালস, নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট, NBCC (India), MMTC, ITI, টাটা টেলিসার্ভিসেস, অ্যালেম্বি ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারস এবং কোচিন শিপইয়র্ডের স্টকে লাভ হয়েছে। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading