Article By – সুনন্দা সেন

দেশের শেয়ার বাজারে আজও (১৪মে, ২০২৬) জোরাল প্রত্যাবর্তন। টানা কয়েক দিনের পতনের বুধবার (আজ) বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স প্রায় ৮০০ পয়েন্ট বেড়েছে। ট্রেডিং রিপোর্ট অনুযায়ী, সেনসেক্স ৭৮২.৭০ পয়েন্ট বা ১.৩২% বেড়ে ৭৫,৫৭৫.৭২-এ পৌঁছে ছিল। যেখানে NSE সূচক নিফটি৫০ আজ ২৩,৭৪০-এর উপর পৌঁছায়, এক সময় নিফটি৫০ ১.৪৩% বা ৩৩৫.২৫ পয়েন্ট বৃদ্ধির সাথে ২৩,৭৪৭.৮৫-এর আশে পাশে লেনদেন করেছে। বিভিন্ন সেক্টরের উর্ধ্বগতীতা বাজার প্রত্যাবর্তনের কারণ হলেও, অন্যান্য কারণগুলি হল –
- সাম্প্রতিক বড় পতনের পর বহু বিনিয়োগকারী কম দামে ভাল শেয়ার কিনতে শুরু করে। এই ভ্যালু বায়িং-ই বাজারকে দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করছে বা দ্রুত উপরে তুলছে।
- এশিয়া বা শেয়ার বাজারগুলির জন্য আজ রয়েছে গ্রীণ সিগন্যাল বা ইতিবাচক। আমেরিকা -চিন অর্থনৈতিক আলোচনায় ইতিবাচক কর্তা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।
- আজকের উর্ধ্বমুখী বাজারের কারণ হলো বড়ো কোম্পানি এবং কিছু ব্যাংকের শেয়ারে র্যালি। আজ বিনিয়োগকারীদের HDFC ব্যাংক, ICICI ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ভারতী এয়ার টেলের মতো বড় শেয়ারগুলিতে কেনাকাটা করতে দেখা গেছে।
- এছাড়া বাজারে চলতে থাকা ভয়ে অনেকটা হ্রাস পেয়েছে। ইন্ডিয়া VIX বা বাজারের ‘ফিয়ার ইনডেক্স’। দুপুরে ৩.৭৬% কমেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে বাজার সংক্রান্ত আতঙ্ক কমার সাথে বাজারের প্রতি আগ্রহ বেড়েছে।
বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছেন, আজকের বাজার বৃদ্ধিকে স্থায়ী বুলিশ ট্রেন্ড হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না, কারণ এটি মূলত সাম্প্রতিক বড় পতনের পর এটি একটি “টেকনিক্যাল রিকভারি” হতে পারে। এখনও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, অপরিশোধিত তেলের উচ্চ দাম, বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির চাপ এবং দুর্বল রুপির মতো একাধিক ঝুঁকি বাজারের সামনে রয়েছে। তাই শুধুমাত্র দ্রুত লাভের আশায় উচ্চ দামে শেয়ার কেনার বদলে ধাপে ধাপে বিনিয়োগ, শক্তিশালী মৌলভিত্তির কোম্পানি বেছে নেওয়া এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।




