buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত! সপ্তাহ জুড়ে উর্ধ্বমুখী বাজার, FII & DII বিনিয়োগ বদল এবং এসেছে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারেও পরিবর্তন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি সপ্তাহে ভারতীয় শেয়ারবাজারে ইতিবাচক মনোভাব দেখা গেছে। সপ্তাহের শেষ দিনে শক্তিশালী বাজার উত্থানের জেরে সেনসেক্স ৭৮,১৫১ পয়েন্ট এবং নিফটি৫০ ২৪,৩৩৪ পয়েন্টে লেনদেন শেষ করেছে। IT, ফিন্যান্সিয়াল এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো বড় শেয়ারে লেনদেনের জোরে মার্কেট সপ্তাহ শেষ ইতিবাচক প্রবণতা বা লাভের সাথে। বিশেষ করে প্রথম ত্রৈমাসিকের কর্পোরেট ফলাফল নিয়ে আশাবাদ বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

10

সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে FII (Foreign Institutional Investor) ভারতীয় বাজারে প্রায় ৩৭৬ কোটি টাকার নিট বিক্রি করেছে। অন্যদিকে DII (Domestic Institutional Investor) প্রায় ১,০১৮ কোটি টাকা নিট বিনিয়োগ করেছে। অর্থাৎ বিদেশী বিনিয়োগকারীদের কিছুটা বিক্রি সত্ত্বেও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ধারাবাহিক লেনদেন বাজারকে শক্তিশালী ফাউন্ডেশন দিয়েছে। তবে বড় ছবিটা একটু আলাদা। জুলাই মাসে দীর্ঘ কয়েক মাসের বিক্রির পর আবার ভারতীয় বাজারে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে শুরু করেছে।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ জুলাই, ২০২৬-এ শেষ হওয়া সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভ ৯৬৪ মিলিয়ন ডলার বেড়ে ৬৭৫.১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বৈদেশিক মুদ্রার ভান্ডার বৃদ্ধি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক সংকেত। এটি আমদানি ব্যয় সামলাতে, টাকার বিনিময় হারকে স্থিতিশীল রাখতে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading