শুক্রবার (২৮জুন, ২০২৪) ছিল চলতি মাসের শেষ ট্রেডিং সেশন। গত সপ্তাহের শেষ ট্রেডিং শেষনে পতন লক্ষ্য করা গেলেও চলতি সপ্তাহে বাজারে দূর্দান্ত গতি লক্ষ্য করা গেছে। ভারতীয় stock বাজারের দুই মূল সূচকে টানা গতি লক্ষ্য করা গেছে। এমনকি বৃহস্পতিবার সেনসেক্স এবং নিফটি নতুন উচ্চতায় পৌঁছে ছিল। যে কারণে stock বাজারের প্রতি সকলেরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং বিনিয়োগকারীরা বর্তমানে stock ক্রয়ে পরিকল্পনা করছেন। তবে কোন খাতে বিনিয়োগ করা উচিত হবে সেই নিয়ে রয়েছে নানান মত। এমন অবস্থায় এক সাংবাদিক সংস্থাকে সাক্ষাৎ দেওয়ার সময় এই বিষয় এবং বিনিয়োগ করার আরও এক গুরুত্বপূর্ন বিষয় Capital Mind- এর প্রতিষ্ঠাতা Deepak Shenay নিজের মতামত জানিয়েছেন।
তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তামানে stock বাজারের আকর্ষনীয় অবস্থা বিনিয়োগকারীদের ক্রয়ে প্রতি তীব্রতা বাড়িয়ে তুলেছে। শীঘ্রই বাজারে বিরাট পতনের সম্ভাবনা না থাকায় আগামী দিনেও বাজারের প্রতি বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। তবে আসন্ন বাজেট পেশ না হওয়া পর্যন্ত বিনিয়োগে পরিবর্তন না আনাই ভালো। Shenay জানিয়েছেন, Capital Mind- এর কিছু স্টক থেকে বিনিয়োগ তুলে নিলেও আগের নিয়মে বিনিয়োগ চলছে। কারণ নির্বাচনের মতো বাজেটের সময় বাজারের পরিবর্তন সম্পর্কে ধারণা করা কঠিন হবে।
সরকারি প্রকল্পের কোর্স
তিনি পাশাপাশি আরও উল্ল্যেখ করেন যে, বর্তমানে বহুল সংখ্যক তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য মহিরা হয়ে রয়েছে। তবে আয়ের মরশুমের ফলাফলের আগে প্রত্যেক বিনিয়োগকারীর অপেক্ষা করা প্রয়োজন। তবে উৎপাদন খাতটি একটি বড় অংশের খাত। যার মধ্যে একাধিক ক্ষুদ্র সেক্টর রয়েছে। তাই এই খাতে আগামীতে ভালো বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে। এছাড়া এটাই বলা ভালো যে খাতগুলির পারফর্ম্যান্সের বিষয় সঠিক ধারণা তৈরী হওয়া পর্যন্ত অপেক্ষা করা সব থেকে বড় কাজ হবে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন





