buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

মাধবী পুরী বুচের জায়গা কে নেবেন? নতুন সেবি প্রধানের জন্য আবেদনপত্র জমা দেওয়া শুরু

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সেবির বর্তমান প্রধান মাধবী পুরী বুচের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ শেষ হওয়ার কথা। সেই জন্যে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির জন্য একজন নতুন চেয়ারপারসন নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। অর্থ মন্ত্রণালয় এই পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আর অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫। মাধবী পুরী বুচ ২রা মার্চ, ২০২২ তারিখে সেবি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি প্রথম মহিলা যে, বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

July 18 New in article ads By Sir

বুচের তিন বছরের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে শেষ হবে। চেয়ারপারসন হিসেবে নিয়োগের আগে, তিনি এপ্রিল, ২০১৭ থেকে মার্চ, ২০২২ পর্যন্ত সেবির একজন পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আর বিভিন্ন নিয়ন্ত্রক কার্যাবলী এবং সংস্কার তত্ত্বাবধান করেন। সেবি প্রধানের পদের মেয়াদ ঐতিহ্যগতভাবে তিন বছর। যদিও অতীতে ব্যতিক্রম হয়েছে। উদাহরণস্বরূপ, ইউ কে সিনহা ১৮ ফেব্রুয়ারী, ২০১১ থেকে ১ মার্চ, ২০১৭ পর্যন্ত ছয় বছর ধরে সেবি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যেখানে তার উত্তরসূরী, অজয় ত্যাগী ১ মার্চ, ২০১৭ থেকে ২৮ ফেব্রুয়ারী, ২০২২ পর্যন্ত পাঁচ বছর ধরে এই পদে অধিষ্ঠিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক বিভাগ (আর্থিক বাজার বিভাগ) কর্তৃক জারি করা একটি পাবলিক নোটিশে সরকার বলেছে, ভারত সরকার মুম্বাইয়ের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির চেয়ারম্যান পদ পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে। এই নিয়োগের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ পাঁচ বছর। আর আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া আরও জানানো হয়েছে যে সেবি চেয়ারপারসনের ভূমিকায় দুটি বেতনের বিকল্প, এক ভারত সরকারের একজন সচিবের সমতুল্য বেতন অথবা বাড়ি বা গাড়ির ব্যবস্থা ছাড়াই ৫,৬২,৫০০ টাকা মাসিক বেতন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading