Article By – সুনন্দা সেন

টাটা গ্রুপের টাটা ক্যাপিটাল দালাল স্ট্রিটে (Dalal Street) বা ডি-স্ট্রিটে তালিকাভুক্তির এক ধাপ এগিয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে যে কোম্পানিটি আজ (২৫ ফেব্রুয়ারি, ২০২৫) তার প্রাথমিক পাবলিক অফার বা IPO-এর অনুমোদন অ্যাপ্রুভ করেছে। রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, টাটা ক্যাপিটাল ২৩ কোটি নতুন শেয়ার ইস্যু করবে যার মূল্য ১,৫০৪ কোটি টাকা। আর এটি তখন হবে যখন বিদ্যমান কিছু শেয়ারহোল্ডার অফার ফর সেল (OFS) রুট থেকে বেরিয়ে যাবে। অবশ্য এই IPO-এর জন্য প্রস্তুতি টাটা গ্রুপের কোম্পানিটি গত বছরের ডিসেম্বর থেকে শুরু করে এবং সেই জন্যে কিছু ব্যাংকারের সাথে আলোচনা শুরু হয়।
টাটা ক্যাপিটালে টাটা সন্সের ৯৩% স্টেক রয়েছে। আর গত বছরের নভেম্বরে টাটা টেকনোলজিসের সফল রূপে তালিকাভুক্তির পর এটি হবে দুই দশকের মধ্যে টাটা গ্রুপের দ্বিতীয় IPO। ২০২২ সালের সেপ্টেম্বরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) টাটা ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসকে একটি আপার-লেয়ার সিস্টেম্যাটিকালি গুরুত্বপূর্ণ NBFC হিসেবে মনোনীত করে। যার ফলে কোম্পানিটিকে আরও কঠোর নিয়ন্ত্রক কাঠামো বাস্তবায়ন করতে হবে এবং তিন বছরের মধ্যে তার তালিকাভুক্তিও সম্পূর্ণ করতে হবে। প্রতিবেদন অনুসারে, গ্রুপটি কোটাক ইনভেস্টমেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের প্রক্রিয়া শুরু করার জন্য অনুমোদন দিয়েছে।
টাটা ক্যাপিটাল তিনটি ঋণপ্রদানকারী ব্যবসা-টাটা ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, টাটা ক্যাপিটাল হাউজিং ফাইন্যান্স এবং টাটা ক্লিনটেক ক্যাপিটালের পাশাপাশি তিনটি বিনিয়োগ ও পরামর্শমূলক ব্যবসা-টাটা সিকিউরিটিজ, টাটা ক্যাপিটাল সিঙ্গাপুর এবং এর প্রাইভেট ইক্যুইটি বিভাগের হোল্ডিং কোম্পানি হিসেবে কাজ করে। অর্থাৎ গ্রুপটি একটি আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা। যা ব্যক্তিগত (Individuals), ব্যবসা এবং প্রতিষ্ঠানগুলিকে বিভিন্ন ধরণের পণ্য এবং পরিষেবা প্রদান করে। যেমন ধরুণ ব্যক্তিগত ঋণ, সম্পত্তির বিপরীতে ঋণ, ক্রেডিট কার্ড, বিনিয়োগ ব্যাংকিং এবং জীবন বীমা।




