buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

বিদেশী বিনিয়োগকারীদের থেকে আসা বিনিয়োগের পরিমাণ কমেছে! কিন্তু কেনো? জানুন বিশেষজ্ঞ Mark Mobius- এর মতামত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যভাগ থেকে ভারতীয় শেয়ার বাজারে দুর্দান্ত বৃদ্ধির সাক্ষী থেকেছে বিনিযোগকারীরা। আর এই বৃদ্ধি জুন মাস থেকে শুরু হয় এবং জুলাইয়ে প্রায় শেষ সপ্তাহে শেষ হয়। এই বৃদ্ধির ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা পালন করেছেন দেশের ডোমেস্টিক বা অভ্যন্তরীণ বিনিয়োগকারীরা। বিপুল পরিমানে বিনিয়োগ করেছেন। তবে বিদেশী বিনিয়োগকারীদের তরফ থেকে ভারতীয় শেয়ার বাজারে তেমন বিনিয়োগ দেখতে পাওয়া যায়নি এই অব্দি। উল্টে স্টক বিক্রি করতে দেখা গেছে বিপুল পরিমানে।

11

 বিশেষজ্ঞ মহলে একাংশ মনে করছেন বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ কমে যাওয়া শেয়ার বাজারের জন্য নেতিবাচক হয়ে উঠতে পারে। তবে এই বিষয় Mobius Emerging Oppertunities Fund- এর বিশেষজ্ঞ Mark Mobius বলেছেন, ভারতীয় শেয়ার বাজার বিনিয়োগকারীদের উপর নির্ভরশীল নয়। তাই বিদেশি বিনিয়োগকারীদের স্বল্প বিনিয়োগের পরিমাণ কোনো ভাবে ভারতীয় শেয়ার বাজারে প্রভাব ফেলবে না। তবে একথাও ঠিক যে ভারতীয় বাজারের সংশোধন বাকি আছে। তার পরে ভালো পারফর্ম্যান্স লক্ষ্য করা যাবে। যার পরে বেশি সংখ্যক বিদেশী বিনিয়োগকারীদের হোল্ডিং বাড়বে। অর্থাৎ ভারতীয় শেয়ার বাজারের আগামী দিন বেশ ইতিবাচক। 

অবশ্য ভারতীয় ডোমেস্টিক বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমান বাড়লেও বিদেশি বিনিয়োগকারীদের লগ্নি কমার পেছনে কারণ রয়েছে একথাও সত্য। Mark Mobius বলেছেন, ভারতে ইনভেস্টমেন্ট করাটাই বিদেশি বিনিয়োগকারীদের কাছে বেশ জটিল। আমেরিকায় বিনিয়োগকারীরা ইন্ডেক্স ফান্ড (Index Fund)- এর মাধ্যমে বিনিয়োগ করে থাকেন। কিন্তু ভারতের ক্ষেত্রে এমন কোনো নির্দিষ্ট মাধ্যমে নেই। আবার সঞ্চিত অর্থ ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক বিষয় মাথায় রাখতে হয়। পাশাপাশি করের সমস্যাও রয়েছে। 

New in article ads By Sir

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading