buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

IPO সাবস্ক্রিপশন শুরুর আগেই অ্যাঙ্কর বুকের মাধ্যমে ১,০১৬ কোটি টাকার শেয়ার সংগ্রহ করেছে কোম্পানিটি; সাবস্ক্রিপশন করার আগে অ্যান্থেম বায়োসায়েন্সের IPO বিষয় বিস্তারিত জানুন।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ব্যাঙ্গালুরুর অ্যান্থেম বায়োসায়েন্ট একটি কন্ট্রাক ভিত্তিক রিসার্চ, ডেভেলপমেন্ট এবং ম্যানুফেকচারিং সংস্থা। যারা ১১ জুলাই তাদের অ্যাঙ্ক বুকের মাধ্যমে ৬০ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে ১,০১৬.০২ কোটি টাকা সংগ্রহ করেছে। আর এই ঘটনাটি কোম্পনাির IPO লঞ্চের আগে ঘটেছে। আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, গভর্নমেন্ট পেনশন গ্লোবাল ফান্ড, ইস্টস্প্রিং ইনভেস্টমেন্ট, আমুন্ডি ফান্ড, অপটিমিক্স হোলসেল গ্লোবাল এমার্জিং মার্কেট শেয়ার ট্রাস্ট, পিনব্রিজ গ্লোবাল ফান্ড এবং সোসাইটি জেনারেল অ্যাংকর বুকের মাধ্যমে ফার্মাসিটিক্যাল সংস্থার শেয়ার কিনেছে। 

8 3

এছাড়া HDFC মিউচ্যুয়াল ফান্ড, ICICI প্রুডেনশিয়াল AMC, কোটাক মাহিন্দ্রা ট্রাস্টি, নিপ্পন লাইফ ইন্ডিয়া ট্রাস্টি, আদিত্য বিড়লা সান লাইফ AMC, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, হোয়াইটওক ক্যাপিটাল মিউচুয়াল ফান্ড, ফ্র্যাঙ্কলিন, মিরাই অ্যাসেট, UTI মিউচ্যুয়াল ফান্ড বা MF, মতিলাল ওসওয়াল MF, কোয়ান্ট মিউচ্যুয়াল ফান্ড, এডেলউইস ট্রাস্টিশিপ এবং বন্ধন মিউচ্যুয়াল ফান্ড সহ অসংখ্য সম্পদ ব্যবস্থাপনা সংস্থা বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC)- গুলি অ্যাংকর বুকের মাধ্যমে অ্যান্থেম বায়োসায়েন্সে একটি উল্লেখযোগ্য অংশ (প্রায় ৬০৪.৪ কোটি টাকা) বিনিয়োগ করেছে।

১৪ জুলাই, ২০২৫ তারিখে অ্যান্থস বায়োসায়েন্সেস তার IPO সাবস্ক্রিপশন খুলছে। যা বন্ধ হবে ১৬ জুলাই, ২০২৫-এ। যদি বিনিয়োগের কথা ভেবে থাকেন। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো। আর সেগুলি হলো: –

  1. ১১ জুলাই এক্সচেঞ্জ ফাইলিংয়ে অ্যান্থেম বায়োসায়েন্সেস জানিয়েছে যে তারা বিনিয়োগকারীদের জন্য প্রতি শেয়ার ৫৭০ টাকায় ১.৭৮ কোটি ইক্যুইটি শেয়ার বরাদ্দ করেছে।
  1. IPO-এর নির্ধারিত মূল্যসীমা হবে ৫৪০ টাকা থেকে ৫৭০ টাকার মধ্যে।
  1. JM ফাইন্যান্সিয়াল লিমিটেড, সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস ইন্ডিয়া, JP মরগান ইন্ডিয়া এবং নোমুরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি অ্যান্ড সিকিউরিটিজ (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড হলো লিড ম্যানেজার।
  1. অ্যান্থেম বায়োসায়েন্সের IPO সম্পূর্ণরূপে তার প্রমোটার বিনিয়োগকারী এবং অন্যান্য বিক্রয়কারী শেয়ার হোল্ডারদের কাছ থেকে ৩,৩৯৫ কোটি টাকা মূল্যের একটি অফার ফর সেল। 
  1. OFS হওয়ায় কোম্পানি সমস্ত তহবিল পাবেনা। সংগৃহী তহবিল যাবে প্রমোটার এবং শেয়ার হোল্ডারদের কাছে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading