Article By – সুনন্দা সেন

ভারতীয় শেয়ার বাজারের পতনের প্রবণতা অব্যাহত। আজকের অর্থাৎ ১২ নভেম্বর,২০২৪- এর প্রথম ট্রেডিং সেশনে ইতিবাচক প্রভাব দেখা গেলেও, S&P BSE সেনসেক্স এবং NSE নিফটি ৫০ (Nifty 50) উভয়ই নেতিবাচক অবস্থার লেনদেন বন্ধ করেছে। যার দরুন প্রথম দিকের লাভের বিপরীতে স্টক মার্কেটে আজ ব্যাপক ক্ষতি হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে যে ব্যাংক, FMCG, অটো এবং জ্বালানি খাতের শেয়ারের জোরালো বিক্রি বা সেলিং প্রবণতার কারণে আজকের বাজার শেষের দিকে মুখ থুবড়ে পড়েছে।
সেনসেক্স ৮২১ পয়েন্ট বা ১.০৩% হ্রাস পেয়ে ৭৮,৬৭৫ পয়েন্টে লেনদেন করেছে। যেখানে নিফটি ৫০ ২৫৮ পয়েন্ট বা ১.০৭% কমে ২৩,৮৮৩ পয়েন্টে লেনদেন বন্ধ করেছে। এই পতনের ফলে BSE- তে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন ৫.৭৬ লক্ষ কোটি টাকা হ্রাস পেয়েছে। বর্তমানে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন দাঁড়িয়েছে যা ৪৩৬.৭৮ লক্ষ কোটি টাকা। NTPC, HDFC ব্যাংক, এশিয়ান পেইন্টস, এসবিআই, টাটা মোটরস এবং মারুতি সুজুকির মতো মূল স্টকগুলি ২%-৩% লোকসানের সাথে সেনসেক্সের সবচেয়ে বড় পতনের জন্য দায়ী৷ একা HDFC ব্যাংকের স্টকের সূচকে ৩১৬-পয়েন্ট প্রভাবের জন্য দায়ী।
ভারতীয় শেয়ার বাজারের এমন অবস্থায় কারণ হিসেবে বিশ্লেষকরা ক্রমাগত বিদেশী বিনিয়োগকারীদের বহিঃপ্রবাহ, কোম্পানিগুলির হতাশাজনক ত্রৈমাসিক উপার্জন, বিশেষ করে ব্যাংকিং এবং অটো সেক্টরে শেয়ার বিক্রি বন্ধের জন্য দায়ী করেছেন। জানা যাচ্ছে যে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা FIIs তাদের বিক্রির প্রসার বাড়িয়ে ২,৩০৬ কোটি টাকার ভারতীয় ইক্যুইটি অফলোড করেছে। অবশ্য কেবল ভারত নয়, এশিয়ান পেশিফিকের শেয়ার বাজারগুলির অবস্থা ভালো নয়। যে কারণে ভারতীয় বিনিয়োগকারীরা আজ ৫.৯৫ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ।
আজকে ভারতীয় শেয়ার বাজারের সূচক নিফটি ব্যাংক, ৭১৮ পয়েন্ট কমে লেনদেন বন্ধ করেছে। নিফটি মিডক্যাপ সূচক ৬০০ এবং নিফটি স্মলক্যাপ সূচক ২৩৩ পয়েন্টের হ্রাসের সঙ্গে লেনদেন বন্ধ করেছে। অন্যদিকে BSE – এর মোট ৪০৬১টি শেয়ারের লেনদেন হয়েছে । যার মধ্যে ১২৩৪টি শেয়ার লাভের সঙ্গে লেনদেন বন্ধ করেছে এবং ২৭৩১টি শেয়ার লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে। সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে, মাত্র ৪টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে এবং ২৬টি রেড জোনে লেনদেন বন্ধ করেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




