buzywithinfoBuzy With Info
Everything About Business
Equity

বিহারে ইক্যুইটি বিনিয়োগকারীদের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে; শীর্ষ রাজ্যগুলির মধ্যে যোগ দিয়েছে পশ্চিমবঙ্গ! চোখ রাখুন তালিকায়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) থেকে প্রাপ্ত তথ্যের বরাদ দিয়ে ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বিহার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৫ সালের মে মাসের মধ্যে বিহারে বিনিয়োগকারীর সংখ্যা ৭,০০,০০০ থেকে ৫.২ মিলিয়নে (৫২ লক্ষে) উন্নীত হয়েছে, ৬৭৮.৮% বৃদ্ধির সাথে। যা সমস্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ। আর এই উন্নয়নের ফলে বিহার বিনিয়োগকারীর সংখ্যার বৃদ্ধি দিল্লী, হরিয়ানা এবং পাঞ্জাবের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যগুলিকে ছাড়িয়ে গেছে। 

7 3

তবে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক বিনিয়োগকারীর সংখ্যার দিক থেকে শীর্ষ ১০টি রাজ্য কোনগুলি এবং পশ্চিমবঙ্গ সেই তালিকায় আছে? থাকলে কত স্থানে রয়েছে:-

  1. দেশের মধ্যে বেশি সংখ্যক বিনিয়োগকারী এখনও মহারাষ্ট্রে রয়েছে। প্রায় ১কোটি ৯০ লক্ষ (১৯ মিলিয়ন) মানুষ বাজারে অংশগ্রহণ করছেন।
  1. তারপরে ১৩.১ মিলিয়ন বিনিয়োগকারী নিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। 
  1. তৃতীয় স্থানে ১কোটি বা ১০ মিলিয়ন বিনিয়োগকারী নিয়ে রয়েছে গুজরাট। 
  1. রাজস্থান উল্লেখযোগ্য ভাবে তালিকায় স্থান পেয়েছে ১ কোটি ৮৪ হাজার বিনিয়োগকারী নিয়ে
  1. পঞ্চম স্থানে ১০.১ কোটি বিনিয়োগকারী সহ রয়েছে পশ্চিমবঙ্গ। 
  1. ৯৬ লক্ষ ৬৬ হাজার বিনিয়োগকারীসহ তালিকার পরবর্তী রাজ্য কর্ণাটক
  1. এরপরে রয়েছে ৯৪.৪ লক্ষ বিনিয়োগকারী সহ মধ্যপ্রদেশ বা MP।
  1. ৮৬.৯ লক্ষ বিনিয়োগকারীদের নিয়ে অষ্টম স্থানে রয়েছে তামিলনাড়ু। 
  1. বিনিয়োগকারীর দিক থেকে একটু পিছিয়ে দিল্লী।  রাজ্যের বিনিয়োগকারীর সংখ্যা ৮১.৫ লক্ষ। 
  1. তালিকার দশম স্থানে নতুন যোগদান করেছে বিহার ৫২ লক্ষ বিনিয়োগকারীদের নিয়ে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading