buzywithinfoBuzy With Info
Everything About Business
FPI

বিদেশী বিনিয়োগকারীদের বড় এক্সিট! মে মাসের ৩২,৯৬৩ কোটি টাকার মোট আউটফ্লোর ২০,৬৩৭ কোটি টাকা গেছে একদিনে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় শেয়ারবাজারে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা FIIs বা FPIs-দের বিক্রির চাপ আরও তীব্র হয়েছে। মে, ২০২৬-এ তারা মোট ৩২,৯৬৩ কোটি টাকার ভারতীয় শেয়ার বিক্রি করেছে। যার মধ্যে শুধু শুক্রবার (২৯মে, ২০২৬) একদিনেই বাজার থেকে বেরিয়ে গেছে ২০,৬৩৭ কোটি টাকা। ফলে টানা তৃতীয় মাসের মতো বিদেশী বিনিয়োগকারীরা নেট সেলার হিসেবে রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, শুক্রবারের এই বিশাল বিক্রির প্রধান কারণ ছিল MSCI ইনডেক্স রেবালনসিং।

10

MSCI সূচকে পরিবর্তনের ফলে বহু আন্তর্জাতিক ফান্ডকে তাদের পোর্টফোলিও পুনর্গঠন করতে হয়েছে। যার জেরে একদিনেই বিপুল পরিমাণ শেয়ার বিক্রি দেখা যায়, এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা, অপরিশোধিত তেলের দামের অস্থিরতা এবং বৈশ্বিক বিনিয়োগ প্রবাহের পরিবর্তন; বিদেশী ফান্ডগুলোর উপর প্রভাব ফেলছে। বাজারে AI-কেন্দ্রিক বিনিয়োগের বিশ্বব্যাপী প্রবণতার কারণে অনেক আন্তর্জাতিক তহবিল অন্য বাজারে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্লেষকদের মত। 

শুক্রবার (২৯ মে, ২০২৬) বিক্রির ধাক্কায় ভারতীয় বাজারে বড়সড় পতন দেখা যায়। সেনসেক্স ও নিফটি দু’টিই তীব্র চাপে পড়ে এবং বিনিয়োগকারীদের কয়েক লক্ষ কোটি টাকার সম্পদমূল্য কমে যায়। দুর্বল বর্ষার আশঙ্কা, মূল্যস্ফীতির উদ্বেগ এবং বিদেশি বিক্রি সহ একাধিক কারণে বাজারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে একটি ইতিবাচক দিকও রয়েছে। দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (DIIs),  ফান্ড এবং SIP-এর ধারাবাহিক অর্থপ্রবাহ এখনও বাজারকে সমর্থন করছে। ফলে বিদেশি বিক্রির চাপ থাকলেও বাজার পুরোপুরি ভেঙে পড়েনি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading