Article By – সুনন্দা সেন

আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া (MCX)-তে সোনার দাম সামান্য কমেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সোনার দাম আরও স্থিতিশীল রয়েছে। কারণ বিনিয়োগকারীরা এখনও অর্থনৈতিক তথ্যের জন্য অপেক্ষা করছেন। তবে গোল্ডের দাম প্রতি আউন্স ৩,৭৩৪.০৪ ডলারে স্থিতিশীল ছিল। যেখানে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ৩,৭৬৫.২০ ডলারে অপরিবর্তিত ছিল। আজকে সকালে MCX সোনার দাম প্রতি ১০ গ্রামে ১২২ টাকা বা ০.১১% কমে ১,১৩,৫২৫ টাকায় লেনদেন হচ্ছে।
অন্যদিকে আজকে ভারতে এবং তার বিভিন্ন শহরে সোনার দাম কমেছে। ভারতে ২৪ ক্যারেট সোনার বর্তমান দাম প্রতি ১০ গ্রামে ১,১২,৭৭০ টাকা, যা আগের বন্ধের তলনায় ০.১২% কম। এছাড়া ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,০৩,৩৭২.৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৪,৫৭৭.৫ টাকা। আর দেশের অন্যান্য শহরে সোনার দাম
শহরে নাম | প্রতি ১০ গ্রাম সোনার দাম | ||
| ২৪ ক্যারেট | ২২ ক্যারেট | ১৮ ক্যারেট | |
| দিল্লি | ১,১২,৫৭০ টাকা | ১,০৩,১৮৯.২ টাকা | ৮৪,৪২৭.৫ টাকা |
| মুম্বাই | ১,১২,৭৭০ টাকা | ১,০৩,৩৭২.৫ টাকা | ৮৪,৫৭৭.৫ টাকা |
| কলকাতা | ১,১২,৬২০ টাকা | ১,০৩,২৩৫ টাকা | ৮৪,৪৬৫ টাকা |
| ব্যাঙ্গালোর | ১,১২,,৮৫০ টাকা | ১,০৩,৪৪৫.৮ টাকা | ৮৪,৬৩৭.৫ টাকা |
| চেন্নাই | ১,১৩,০৯০ টাকা | ১,০৩,৬৬৫.৮ টাকা | ৮৪,৮১৭.৫ টাকা |
| হায়দ্রাবাদ | ১,১২,৯৪০ টাকা | ১,০৩,৫২৮.৩ টাকা | ৮৪,৭০৫ টাকা |
| আমেদাবাদ | ১,১২,৯২০ টাকা | ১,০৩,৫১০ টাকা | ৮৪,৬৯০ টাকা |
| জয়পুর | ১,১২,৭১০ টাকা | ১,০৩,৩১৭.৫ টাকা | ৮৪,৫৩২.৫ টাকা |




