buzywithinfoBuzy With Info
Everything About Business
Elon Musk

ইতিহাসে প্রথম কোন বিনিয়োগকারীর সম্পত্তি পৌঁছাল ৪০০ বিলিয়ন ডলারে! একদিনে কত পরিমাণ সম্পদ জুড়েছেন ইলন মাস্ক?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন ব্যবসায়ী এবং ধনকুবের ইলন মাস্কের সম্পত্তি গত মাসে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে বাড়তে রয়েছে। তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি যার ব্যক্তিগত সম্পদ ৪০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা আজ পর্যন্ত বিশ্বের শীর্ষধনী ব্যক্তির জন্য সর্বশেষ মাইলফলক। ব্লুমবার্গ বিলিয়েনার্স ইনডেক্স অনুসারে, সাম্প্রতিককালে বিলিয়নার ইলন মাস্ক ব্যক্তিগত ভাবে আনুষ্ঠানিক রূপে তার স্পেসএক্সের সংস্থার শেয়ার বিক্রয় করেছে। যা তাঁর মোট সম্পদকে প্রায় ৫০ বিলিয়ন ডলার বাড়িয়েছে। 

8 3

এদিকে টেসলা ইনকর্পোরেটেডের শেয়ারগুলিও বুধবার অর্থাৎ ১১ডিসেম্বর, ২০২৪-এ সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। যার জন্য মাস্কের মোট সম্পত্তি ৪৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রথমবারের মতো এবং সবচেয়ে বড় রেকর্ডে মাস্কের সম্পদে একদিনে ৬২.৮ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে। তা আবার বিশ্বের সবচেয়ে ধনীর ৫০০ জনের সম্মিলিত সম্পদকে ১০ ট্রিলিয়ন ডলারের উপরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। বিশ্ব ব্যাংক দ্বারা সংকলিত তথ্য অনুসারে গ্রুপটির নেট মূল্য গত বছরের জার্মানি, জাপান এবং অস্ট্রেলিয়ার সম্মিলিত মোট দেশীয় পণ্যের আকারের সমান। 

২০২৪ সালের প্রথম থেকে মাস্ক তার মোট সম্পদকে প্রায় ২১৮ বিলিয়ন ডলার যোগ করেছে। যা বিশ্বের ৫০০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের গ্রুপে অন্য যেকোনো সদস্যের চেয়ে অনেকটা বেশী। মাস্কের মোট সম্পদের সিংহভাগ তৈরি করেছে তাঁর ইলেকট্রিক / ইভি কার মেকিং কোম্পানির শেয়ারে। ২০২৪ সালের ১১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত টেসলার শেয়ার ৭১% বৃদ্ধি পেয়েছে। গতকালকে শেয়ারটি ৪২৪.৭৭ ডলারে লেনদেন বন্ধ করেছে। যা ২০২১ সালের পর তার সর্বোচ্চ রেকর্ড মূল্য। এছাড়া তার কৃত্রিম বুদ্ধিমত্তার স্টার্টআপ XAI-এর মূল্য দ্বিগুণেরও বেশি বেড়ে ৫০ বিলিয়ন ডলার হয়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading