Article By – সুনন্দা সেন

২৪ জানুয়ারি, ২০২৫-এ শেষ হওয়া অস্থির সপ্তাহে ভারতীয় ইক্যুইটি সূচকগুলি আরও পতনের দিকে এগিয়েছে। কারণ ট্রাম্প নীতি ক্রমাগত FII বহির্গমন এবং বিশ্ব বাজারের বিনিয়োগকারীদের সতর্ক করেছে। তবে অন্যদিকে রুপির মূল্যবৃদ্ধি এবং অপরিশোধিত তেলের দামের পতন বাজারকে কিছুটা সমর্থন করেছে। চলতি সপ্তাহে BSE সেনসেক্স ৪২৮.৮৭ পয়েন্ট বা ০.৫৫% কমে ৭৬,১৯০.৪৬-এ এবং নিফটি৫০ সূচক ১১১ পয়েন্ট বা ০.৪৭% কমে ২৩,০৯২.২০-এ লেনদেন বন্ধ করেছে। আর BSE লার্জ-ক্যাপ সূচক ১% কমেছে। BSE মিড-ক্যাপ সূচক ২.৩% কমেছে। আর BSE স্মল-ক্যাপ সূচক ৪.২% কমেছে।
চলতি সপ্তাহে ভারতীয় রুপির দাম মার্কিন ডলারের বিপরীতে বৃদ্ধি পেয়েছে। যার জন্য এটি গত ১৭ মাসের মধ্যে সেরা সপ্তাহ হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতি ডলারের বিপরীতে রুপির দাম ০.৫% বা ৪১ পয়সা বেড়ে ৮৬.২০ টাকায় লেনদেন শেষ করেছে। তবে আরও শেয়ার সূচক নিফটি রিয়েলটি সূচক ৯%, নিফটি এনার্জি ৪%, নিফটি মিডিয়া এবং অয়েল অ্যান্ড গ্যাস ৪.৫% হ্রাস পেয়েছে। তবে নিফটি ইনফরমেশন টেকনোলজি সূচক ৩.৫% এবং নিফটি FMCG সূচক ০.৫% বৃদ্ধি পেয়েছে। আর এই পতনের কারণে সবচেয়ে বেশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজারমূল্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জোমাটো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, টাটা মোটরস, আল্ট্রাটেক সিমেন্ট সহ একাধিক কোম্পানির বাজারেমূল্যে সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা গেছে। পাশাপাশি সপ্তাহ জুড়ে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা FIIs ২২,৫০৪.০৮ কোটি টাকার শেয়ার বিক্রি করে, এবারও নেট বিক্রেতা হিসেবে রয়ে গেছে। মাসিক ভিত্তিতে FIIs ৬৯,০৮০.১৪ কোটি টাকার শেয়ার ইতিমধ্যে বিক্রি করেছে। অন্যদিকে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা DIIs সপ্তাহ জুড়ে ১৭,৫৭৭.৩৬ কোটি টাকার শেয়ার কিনেছে।




