Article By – সুনন্দা সেন

নিফটি৫০-এর সবচেয়ে খারাপ ফার্মিং স্টক হিসেবে আবির্ভুত হয়েছে টাটা মোটরস। শেয়ারের দাম ২০২৪ সালের জুলাই মাসের সর্বোচ্চ ১,১৭৯ টাকা থেকে ৪৪% কমে বর্তমানে ৬৬১.৭৫ টাকায় দাঁড়িয়েছে। যার ফলে বাজার মূলধন ১.৯ লক্ষ কোটি টাকা কমে গেছে। চীন এবং যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ বাজারে জাগুয়ার ল্যান্ড রোভার (JLR)-এর দুর্বল চাহিদা এবং ইউরোপীয় গাড়ির উপর সম্ভাব্য মার্কিন আমদানি শুল্ক নিয়ে উদ্বেগের কারণে এই তীব্র পতন। অভ্যন্তরীণ ভাবে মিডিয়াম এবং হেবি কমার্সিয়াল ভেহিক্যাল বিভাগের বিক্রি কমে যাওয়া এবং প্যাসেঞ্জার ও ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা বিনিয়োগকারীদের মনোভাবকে আরও খারাপ করছে।
বিশ্বব্যাপী এবং অভ্যন্তরীণ প্রতিকূলতার ফলে টাটা মোটরসের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমে যাচ্ছে। কোম্পানির যুক্তরাজ্য ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার; চীন, যুক্তরাজ্য এবং EU-এর মতো গুরুত্বপূর্ণ বাজারে দুর্বল চাহিদার সাথে লড়াই করছে। পাশাপাশি রয়েছে ইউরোপীয় অটোমোবাইলের উপর মার্কিন আমদানির শুল্কের ঝুঁকি। বাজারের ইতিমধ্যেই ১০% ভলিউম হ্রাস পেয়েছে এবং EBIT মার্জিন ৮%-এর নীচে নেমে এসেছে। টাটা মোটরসকে ঘিরে যে হতাশার ভাবনা চলছে তা ভিত্তিহীন নয়। BNP পরিবাস শেয়ারটির জন্য ৯৩৫ টাকার লক্ষ্যমাত্রার রেটিং রেখেও জানিয়েছে যে আগামী দিনে শেয়ারটির ইতিবাচক সম্ভাবনার অভাব রয়েছে।
অনেকের মতে ভারতে টেসলা তাদের ডেবিউয়ের প্রস্তুতি নিচ্ছে। তাই টাটা মোটরস সহ দেশীয় গাড়ি নির্মাতাদের উপর এর সম্ভাব্য প্রভাব পড়ছে, যা উদ্বেগের কারণকে বৃদ্ধি করছে। তবে শীর্ষব্রোকারেজ সংস্থাগুলি পরামর্শ দিচ্ছে যে টেসলার প্রবেশ কোনও কোনো উল্লেখযোগ্য থ্রেট নাও হতে পারে। নোমুরা বিশ্লেষকরা মনে করেন যে টেসলার ৪ লক্ষ টাকার বেশি মূল্য নির্ধারণের ফলে টাটা মোটরস সহ ভারতীয় EV নির্মাতাদের সাথে তাদের প্রতিযোগিতা সীমিত হবে। বিশ্লেষকরা আত্মবিশ্বাসী যে দেশীয় গাড়ি নির্মাতাদের হোলসেল-বাজারের EV বিভাগে আধিপত্য বজায় থাকবে।




