Article By – সুনন্দা সেন

গত সপ্তাহের শেষ ট্রেডিং ডে থেকে শেয়ার বাজারে গতি লক্ষ্য করা যাচ্ছে। দেশীয় প্রধান সূচকগুলি দুর্দান্ত বৃদ্ধির সাক্ষী হয়েছে। গতকাল অর্থাৎ সোমবার (১৯ আগস্ট) এর প্রাথমিক ট্রেডিং সেশনে বৃদ্ধি লক্ষ্য করা গেলেও পরবর্তীতে ফ্ল্যাট ট্রেডিং দেখতে পেয়েছেন বিনিয়োগকারীরা। যে কারণে শেয়ার বাজারে পুনরায় অনিশ্চয়তার চাপ লক্ষ্যণীয় হয়েছে। সপ্তাহের দ্বিতীয় দিনে অর্থাৎ ২০ আগস্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি দুপুরের ট্রেডিং সেশনে যথাক্রমে ৮০,৮৫৪.৮১ – এ এবং ২৪,৭১৬.৬০ – এ লেনদেন করেছে।
যা দেখে বিশেষজ্ঞ মহলের এক বিরাট অংশের দাবি বাজার অনিশ্চয়তার চাপ লক্ষ্যণীয় হলেও কোন বড়সড় পতন হওয়ার সম্ভবনা কম। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে এমকে ইনভেস্টমেন্ট ম্যানেজার (Emkay Investment Managers) –এর হোল টাইম ডিরেক্টর এবং চিফ ইনভেস্টমেন্ট অফিসার মনীশ সোঁথালিয়া শেয়ার বাজারের বিষয় নিজের মতামত জানিয়েছেন।
তিনি জানিয়েছেন স্পষ্টভাবে সম্প্রতি কালে বাজারে অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার বাজার বেশ কিছু অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে এই বিষয়টির কারণে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। কারণ শেয়ার বাজারে বর্তমানে যে ধরনের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে তাতে বাজারে বড়সড় ধাক্কা না এলে বড়ো পতন লক্ষ্য করা যাবে না। এছাড়া আগামীতে বাজারে পতন হলেও ক্রয় লক্ষ্যণীয় হতে চলেছে। কারণ বাজার ১০,০০০ কোটি টাকার মোট SIP ইনফ্লো এবং ২০,০০০ কোটি টাকার কাছাকাছি গ্রস ইনফ্লোর সাক্ষী হয়েছে।
এমন অবস্থায় তিনটি খাতে বাজার আরও একত্রীকরণ দেখতে পারে। আর সেগুলি হলো প্রতিরক্ষা, রেলওয়ে এবং মূলধনী পণ্যের খাত। মনীশ সোঁথালিয়া সহ একাধিক বিশেষজ্ঞদের মতে এই তিন খাত মূল্যায়ন খুব একটা ইতিবাচক অবস্থানে নেই। বিশেষ করে রেলওয়ে এবং প্রতিরক্ষা খাত আগামীতে বড় লোকসানের সম্মুখীন হতে চলেছে। যে কারণে বিনিয়োগকারীদের বর্তমান সময়ে খাতগুলিকে এড়িয়ে যাওয়া উচিত।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





