Article By – সুনন্দা সেন

টানা অস্থিরতার পর বাজারের গতি ফিরেছে। সপ্তাহের প্রথম দিন থেকে লক্ষ্য করা যাচ্ছে ‘বুল রান’। আজকেও সেই বৃদ্ধি রয়েছে অব্যাহত। বৃহস্পতিবার অর্থাৎ আজকে (১৯ সেপ্টেম্বর)- র প্রাথমিক ট্রেডিং সেশনে তরতরিয়ে বেড়েছে ভারতীয় শেয়ার বাজারে প্রধান দুই সূচক। সকাল বেলার ট্রেডিং- এর উপর নজর রেখে জানা যাচ্ছে সানটেক রিয়েলটি, কনকর্ড বায়োটেক, পিবি ফিনটেক, জিলেট ইন্ডিয়া, বলরামপুর চিনি মিলস, এরিস লাইফসায়েন্স, KPR মিল, ইউনাইটেড ব্রয়ারিজ এবং NTPC- এর শেয়ারে সবচেয়ে বেশি লাভ করেছে।
সকালের ট্রেডিংয়ে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ৫৯৮.১৫ পয়েন্ট বেড়ে ৮৩,৫৪৬.৩৮-এ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ১৭২.৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৫,৫৫০- এ পৌঁছেছে। প্রথমবারের মতো নিফটি এই স্তরে পৌঁছেছে। পাশাপাশি একাধিক সেক্টরকে দেখা গেছে গ্রীণ জোনে। তথ্য বলছে প্রাথমিক ট্রেডিংয়ে নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০-এর সূচক প্রায় ০.৬৮% পর্যন্ত বৃদ্ধি পায়। এছাড়া নিফটি ব্যাংক, নিফটি FMCG, নিফটি হেলথকেয়ার, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি ফার্মা, নিফটি IT এবং নিফটি অটো যথাক্রমে ০.৭৯%, ০.৬৭%, ০.৩৯%, ০.৩৫%, ০.৪৫%, ০.৪৭%, ১.৫২% এবং ০.৭৮% বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বল্প মূল্যে ফসলের পুষ্টি সরবরাহ নিশ্চিত করার জন্য গতকাল অর্থাৎ ১৮সেপ্টেম্বর, বুধবার রবি মরশুমের জন্য ফসফ্যাটিক এবং পটাসিক সারের উপর ২৪,৪৭৪.৫৩ কোটি টাকার ভর্তুকি অনুমোদন দিয়েছে। যারপর আজ সকালে সারের কোম্পানিগুলির স্টকে ৪% পর্যন্ত পতন লক্ষ্য করা গেছে। এছাড়া আজকের প্রাথমিক ট্রেডিংয়ে India VIX- এর সূচক প্রায় ৬.৮৮% পর্যন্ত হ্রাস পেয়েছে। আরও বেশি ক্ষতি হয়েছে চম্বল ফার্টিলাইজারস অ্যান্ড ক্যামিক্যাল, অয়েল ইন্ডিয়া, ফিলিপস কার্বন, জুবিল্যান্ট ফার্মোভা, IIFL ফাইন্যান্স সহ একাধিক স্টকে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




