buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

আজ অ্যাথার এনার্জির IPO সাবস্ক্রিপশনের শেষ দিন; ইস্যুর স্ট্যাটাস, GMP এবং তালিকাভুক্তির তারিখের বিষয়ে জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বৈদ্যুতিক যানবাহন বা EV নির্মাতা অ্যাথার এনার্জির তিন দিনের প্রাথমিক পাবলিক অফার (IPO)-এর সাবস্ক্রিপশন উইন্ড আজ (৩০এপ্রিল, ২০২৫) শেষ হতে চলেছে। ২৮এপ্রিল থেকে চালু হওয়া IPO সাবস্ক্রিপশনে এই পর্যন্ত বিনিয়োগকারীদের মনোযোগ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ব্রোকারেজগুলির থেকে ব্যাপকভাবে অনুকূল পর্যালোচনা পেয়েছে। NSE-তে উপলব্ধ তথ্য অনুসারে, ২,৯৮১.০৬ কোটি টাকার প্রস্তাবে ৫,৩৩,৬৩,১৬০ টি ইক্যুইটি শেয়ারের বিপরীতে ১,৫০,৭৯,৩৫২টি ইক্যুইটি শেয়ারের জন্য দরপত্র জমা পড়েছে। যার কারণ হল ২৯ এপ্রিল অর্থাৎ গতকালের শেষ ট্রেডিংয়ের নাগাদ সাবস্ক্রিপশন ২৮% বেড়েছে। পৃথক বিভাগে আবার কর্মীদের জন্য সংরক্ষিত কোটা সর্বোচ্চ অংশগ্রহণ পেয়েছে, তারা ৩.১৮ বার সাবস্ক্রাইব করেছে।

7 3

অন্যদিকে ২৯ এপ্রিল পর্যন্ত খুচরা বিনিয়োগকারীরা ১.১২ গুণ সাবস্ক্রাইব করেছে এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা NIIs ২৭% সাবস্ক্রাইব করেছেন। এছাড়াও এই পর্যন্ত যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতারা বা QIBS, তাদের জন্য সংরক্ষিত ২,৮৯,২৭,৩৬৩টি শেয়ারের বিপরীতে মাত্র ৭,৬৩৬টি শেয়ারের জন্য দরপত্র জমা দিয়েছেন। এবার জানুন IPO-এর বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক। –

  1. বেসরকারি বাজার কার্যকলাপ পর্যবেক্ষণকারী সূত্র অনুসারে, গ্রে-মার্কেটে তালিকাভুক্ত নয় এমন শেয়ারের দাম প্রায় ৩২২ টাকা ছিল। 
  1. একজন রিটেল বা খুচরা বিনিয়োগকারীকে ৪৬টি শেয়ারের একটি লটের জন্য সর্বনিম্ন ১৪,৭৬৬টাকা এবং সর্বোচ্চ ১৩টি লটের জন্য ১,৯১,৯৫৮ টাকা দর দিতে হবে।
  1. অ্যাথার এনার্জি ব্রোকারেজগুলির থেকে ব্যাপকভাবে অনুকূল পর্যালোচনা অর্জন করেছে। যা কোম্পানির দীর্ঘমেয়াদী (long-term) সম্ভাবনা সম্পর্কে আশাবাদী।

আজ (৩০ এপ্রিল) IPO সাবস্ক্রিপশন শেষ হলে, শেয়ার বরাদ্দ ২মে, ২০২৫-এ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ৫ মে, ২০২৫ (সোমবার) থেকে বরাদ্দ প্রাপ্তরা ডিম্যাট অ্যাকাউন্টে কোম্পানির শেয়ার পাবেন। অ্যাথার এনার্জির শেয়ারগুলি আপাতত ৬মে, ২০২৫-এ BSE এবং NSE-তে তালিকাভুক্ত হওয়ার কথা রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading