Article By – সুনন্দা সেন

২ এপ্রিল, ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক উচ্চ শুল্ক আরোপ ঘোষণার পর এবং তার আগে থেকে বৈশ্বিক শেয়ার বাজারগুলিতে অস্থিরতা লক্ষ্য করা যায়। একই অবস্থা দেখা দেয় ভারতীয় শেয়ার বাজারেও। তবে শুল্ক আরোপের দু-দিনের মধ্যে হোয়াইট হাউস ৯০ দিনের জন্য পারস্পরিক শুল্কে স্থগিতাদেশ দেয়। যার পরে ভারতীয় শেয়ার বাজারের পজেটিভ প্রভাব লক্ষ্য করা গেছে। তবে চীনের ক্ষেত্রে স্থগিতাদেশ কার্যকর নয়। বর্তমানে বাজারের পরিবেশ আশাব্যঞ্জক। অস্থায়ী অতিরিক্ত ক্রয়ের কারণে আমরা বেশ লাভজনক অবস্থায়েও রয়েছি।
ওয়াল স্ট্রিটে রাতারাতি নিম্নমুখী লেনদেনের পর বিশ্ববাজারে দুর্বলতার মধ্যে ভারতীয় বেঞ্চমার্ক ইক্যুইটি সূচক (Indices) BSE সেনসেক্স এবং NSE নিফটি ৫০ স্থিতিশীল রয়েছে। দুপুর ১২টা নাগাদ সেনসেক্স ২৮ পয়েন্ট বা ০.০৪% কমে ৭৬,৭০৬.৮৯-এ এবং নিফটি ১.৬৫ পয়েন্ট বা ০.০১% কমে ২৩,৩৩০.২০-এ দাঁড়িয়েছে। অবশ্য প্রাথমিক লেনদেনের পর BSE সেনসেক্স ০.২০% কমে ৭৬,৫৭৭.৭৭-এ এবং নিফটি ০.১৭% কমে ২৩,২৮৮.৩০-এ পৌঁছে ছিল। যার পর অবশ্য দুই ভারতীয় বেঞ্চমার্ক অনেকাংশে ব্যালেন্স করতে সমর্থ হয়েছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ওই সময় ০.৩৩% হ্রাসের সাথে ১,২৩৬ টাকায়, HDFC ব্যাংক লিমিটেডের শেয়ার ০.১৪% হ্রাস পেয়েচে ১,৮৬২.৫০ টাকায় লেনদেন করছে। এছাড়া IGL, MGL এবং ICICI লম্বর্ডের শেয়ারের দাম হ্রাস পেয়েছে। উল্টোদিকে IREDA-এর শেয়ার, ইন্ডাসিন্ড ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক এবং ভারতে ইলেকট্রনিক সহ বেশ কিছু শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ার সাথে পজেটিভ রয়েছে। LKP সিকিউরিটিজের সিনিয়র টেকনিক্যাল বিশ্লেষক রূপক দে-এ মতে, নিফটি ৫০ দৈনিক চার্ট একটি হ্যাংমেন প্যরার্ট তৈরী করেছে। যা বর্তমান র্যালিতে সম্ভাব্য বিরতির ইঙ্গিত দেয়।




