buzywithinfoBuzy With Info
Everything About Business
Adani

পতনের বিপরীতে ৪% এবং ৬% বেশি বৃদ্ধি পেলো আদানি গ্রুপের দুই শেয়ার! কী কারণে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে? রইল বিবরণ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ বুধবারের (৫ মার্চ, ২০২৫) লেনদেনে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড (Adani Enterprises Ltd)-এর শেয়ারের দাম ৪.১৪% বেড়ে ২,২৩৫.৬০ টাকায় পৌঁছেছে, শেষবার আদানি গ্রুপের এই কোম্পানির শেয়ারটি ৩.৫৬% বেড়ে ২,২২৩.১০ টাকায় লেনদেন করেছিল। তবে আদানি গ্রুপের চেয়ারম্যানের উপর একের পর এক অভিযোগ এবং বর্তমানের পরিস্থিতি শেষ কয়েক সেশনে আদানি এন্টারপ্রাইজের শেয়ারকে পেছনে ঠেলে দিয়েছিল। অন্যদিকে সকালের সময় আদানি উইলমারের শেয়ার ৬% বেড়ে ২৫৪.৫ টাকায় লেনদেন করেছে।

July 18 New in article ads By Sir

বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)-এর তথ্য অনুসারে, আজ ১,৮৩১.৮২ কোটি টাকার মূল্যের ৮৪,৪৮,৯৭৫টি শেয়ারের হাত বদল হয়েছে। চুক্তিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২,১৬৮.১০ টাকা। অবশ্য তথ্যে আনুষ্ঠানিক ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ করা হয়নি। কাউন্টারে লেনদেন হয়েছে ১,৮৪৫.৪৯ কোটি টাকা। যার বাজার মূলধন ছিল ২,৫৬,৯৯.৬৫ কোটি টাকা। অন্যদিকে আদানি উইলমার, GD ফুডস ম্যানুফ্যাকচারিং (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড অধিগ্রহণের জন্য একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের ঘোষণার পর, ৫ মার্চ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। 
পাশাপাশি জানা যাচ্ছে যে আদানি উইলমার প্রথম কিস্তিতে GD ফুডসের ৮০% অংশীদারিত্ব গ্রহণ করবে। আর বাকি ২০% অংশীদারিত্ব তিন বছরের মধ্যে ক্রয় করা হবে। এই কৌশলগত অধিগ্রহণ প্রসেস ফুড সেগমেন্টে, আদানি উইলমারের উপস্থিতিকে শক্তিশালী করবে। আর দ্রুত বর্ধনশীল FMCG বাজারে তার ফুট স্টেপ প্রসারিত করবে। ‘টপস’ ব্র্যান্ডটি টম্যেটো কেচাপ এবং আচার বিভাগের শীর্ষ তিনটি প্রধান ব্র্যান্ডের মধ্যে রয়েছে। যা আদানি উইলমারের ব্যবসায়িক বিস্তারকে সাহায্য করবে। তবে বৃদ্ধির পরেও গত ছয় মাসে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের শেয়ারের দাম ২৬.৩০% কমেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading