buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

একদিনে প্রায় ৭০০ এবং ২৩০ পয়েন্টের বেশি পতন দেখলো ভারতীয় দুই বেঞ্চমার্ক; এই পতনের কারণগুলি কী কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২৬ সেপ্টেম্বর, অর্থাৎ আজ বেঞ্চমার্ক সূচক সেনসেক্স এবং নিফটি টানা ষষ্ঠ দিনের জন্য রেডজোনে লেনদেন শেষ করেছে। বিস্তৃত লেনদেনের মধ্যে তারা তিন সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে। BSE সেনসেক্স ৭৩৩.২২ পয়েন্ট বা ০.৯% কমে ৮০,৪২৬.৪৬-এ এবং NSE নিফটি৫০ ২৩৬.১৫ পয়েন্ট বা ০.৯৫% কমে ২৪,৬৫৪.৭০- এ লেনদেন শেষ করেছে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে প্রায় ৯৫৭টি শেয়ারের দাম বেড়েছে, ২,৯৭৬টি শেয়ারের দাম কমেছে এবং ১৪৪টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। গত ছয়মাসের মধ্যে বেঞ্চমার্কগুলি তাদের সবচেয়ে খারাপ সপ্তাহিক পতন রেকর্ড করেছে। সাতটি কোম্পানি বাদে নিফটি৫০-এর সকল কোম্পানির ফেয়ার রেড জোনে রয়েছে।

10

নিফটি অটোমোবাইল সেক্টরের শেয়ারগুলির পতনের মাঝেও ইতিবাচক থাকলেও, মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচক প্রায় ২% কমেছে। আর এই পতনে উল্লেখযোগ্য কারণগুলি হলো: –

  1. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্র্যান্ডেড এবং পেটেন্টকৃত ওষুধের উপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর ওষুধ বা ফার্মা শেয়ারগুলি ক্ষতির সম্মুখীন হয়েছে। যার প্রভাব দেশীয় শেয়ার বাজারেও পড়েছে। নিফটি ফার্মা ইনডেক্স ২.১% হ্রাস পেয়েছে।
  1. অ্যাকসেনচারের ত্রৈমাসিক ফলাফল Patchy (অপ্রতুল) চাহিদা পুনরুদ্ধারের ইঙ্গিত দেওয়ার পরে ভারতীয় IT শেয়ারগুলি টানা ষষ্ঠ সেশনের জন্য হ্রাস পেয়েছে। ২৬ সেপ্টেম্বর, নিফটি আইটি সূচক ২.৪% হ্রাস পেয়েছে এবং সূচকের ১০টি স্টকের সবকটিই রেড জোনে লেনদেন করেছে।
  1. রাষ্ট্রপতি ট্রাম্প নতুন করে উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর শুক্রবার এশিয়ার শেয়ার বাজারের পতন ঘটেছে, বিশেষ করে ওষুধ কোম্পানিগুলির উপর এর প্রভাব পড়েছে। এছাড়াও, প্রত্যাশার চেয়েও শক্তিশালী মার্কিন অর্থনৈতিক তথ্যের কারণে ব্যবসায়ীরা ফেডারেল রিজার্ভের আগ্রাসী সুদের হার কমানোর প্রত্যাশা কমিয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে দেশীয় বাজারে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading