buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

১৩ লক্ষ কোটি টাকার উত্থান বাজেটের পর! কী কারণে সেনসেক্স ও নিফটিতে উল্লেখযোগ্য লাফ লক্ষ্য করা গেলো?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ ভারতীয় শেয়ারবাজার খুলতেই দেখা গেল এক অভূতপূর্ব র্যালি। দিনের শুরুর লেনদেনে সেনসেক্স প্রায় ৩,৫০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং নিফটি বৃদ্ধি পেয়েছে প্রায় ৫%। এর ফলে মাত্র একদিনেই বিনিয়োগকারীদের মোট সম্পদ বেড়েছে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা। আর দীর্ঘদিনের বাজার অস্থিরতার পর এই উত্থান বাজারে নতুন করে আশা সঞ্চার করেছে ও বিনিয়োগকারীদের উৎসাহিত করেছে। তবে এবার প্রশ্ন হলো – কী কারণে এত বড় র্যালি লক্ষ্য করা যাচ্ছে? – 

8 3
  • প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো ইতিবাচক বৈশ্বিক সংকেত। আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে স্থিতিশীলতা ফিরেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার আর বাড়বে না – এমন ইঙ্গিত ও মুদ্রাস্ফীতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসার আশায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে স্বস্তি দেখা যাচ্ছে। যার প্রভাব ভারতীয় বাজারেও পড়েছে। 
  • দ্বিতীয় অন্যতম কারণ হলো দীর্ঘ আলোচনার পর ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষরের খবর। ভারতের পক্ষ থেকে আমেরিকা পণ্যের উপর শুল্ক এবং নন-শুল্ক বাধা শূণ্যতে নামিয়ে আনার খবরের সাথে মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর আরোপিত ৫০% রিসিপ্রোকাল ট্যারিফ ১৮% করার ঘোষণা করেন। যা ফলে দেশীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হয়। 
  • তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বা FII-দের জোরালো প্রত্যাবর্তন। সাম্প্রতিক পতনের পরে তারা আবার ভারতীয় শেয়ারে বড় অঙ্কের বিনিয়োগ শুরু করেছেন। একই সঙ্গে বাজারে ব্যাপক শর্ট কভারিং হয়েছে, যার ফলে সূচক আরও দ্রুত ওপরে উঠেছে।
  • চতুর্থ কারণ হিসেবে উঠে আসছে ব্যাংকিং ও ফিনান্সিয়াল সেক্টরের শক্তিশালী পারফরম্যান্স। ঋণের চাহিদা বৃদ্ধি, এনপিএ নিয়ন্ত্রণে থাকা এবং সুদের মার্জিন স্থিতিশীল থাকার প্রত্যাশায় ব্যাংকের শেয়ারে ব্যাপক কেনাকাটা হয়েছে। এই খাত একাই বাজারকে বড় সমর্থন জুগিয়েছে।
  • পঞ্চম কারণ, IT শেয়ারেও ইতিবাচক প্রভাব। বিশ্ব অর্থনীতিতে ধীরে ধীরে চাহিদা বাড়ার সম্ভাবনা এবং ডলার স্থিতিশীল থাকার ফলে IT কোম্পানিগুলির আয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদ বেড়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, আজকের এই র‍্যালি নিঃসন্দেহে বাজারের মনোভাব বদলের ইঙ্গিত দিচ্ছে। তবে তারা এটাও বলছেন, সামনে কিছুটা অস্থিরতা থাকতে পারে। তাই বিনিয়োগকারীদের আবেগে ভেসে না গিয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে বেছে বেছে বিনিয়োগ করা জরুরি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading