buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

২০২৫ সালের আগস্ট মাসের কোন কোন দিন BSE এবং NSE বন্ধ থাকবে? চোখ রাখুন ভারতীয় শেয়ার বাজারে আগস্ট মাসের সম্পূর্ণ তালিকায়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আগস্ট মাসে ভারতীয় শেয়ার বাজার সপ্তাহান্তের বাইরে আরও দুই দিন বন্ধ থাকে। বম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE, উভয়ই ২০২৫ সালের আগস্ট মাসে উইকেন্ড অর্থাৎ শনি ও রবিবার সহ মোট দশ দিন লেনদেনের জন্য বন্ধ থাকবে। ২৫ জুলাই ভারতীয় শেয়ার বাজার টানা দ্বিতীয় সেশনে পতন অব্যাহত রাখার সাথে তা চলতি সপ্তাহের প্রথমদিনে (আজ) টানা রাখতে সাহায্য করেছে। নিফটি ৫০ এবং সেনসেক্স সহ মিডক্যাপ – স্মলক্যাপের শেয়ার পর্যন্ত হ্রাস পেয়েছে। এই পতনের কারণ হিসাবে FDI প্রবাহে নেতিবাচক প্রবাহ, US-ভারত দ্বিপাক্ষিক বানিজ্যে বিলম্বকে মূল কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। যা বিনিয়োগকারীদের বাজার থেকে বিনিয়োগ তুলে নিতেও উস্কে দিচ্ছে।

July 18 New in article ads By Sir

SEBI প্রদত্ত দুটি তালিকা প্রদত্ত NSE- এর ছুটির ক্যালেন্ডার অনুসারে, ২০২৫ সালের আগস্ট মাসে ২টি অতিরিক্ত ছুটি রয়েছে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এবং পরবর্তী ছুটি ২৭ আগস্ট গনেশ চতুর্থীর জন্য রয়েছে। কেবল BSE এবং NSE নয়, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX এবং কারেন্সি ডেরিভেটিভসও দু-দিন লেনদেন বন্ধ রাখবে। তাও ৫ আগস্ট স্বাধীনতা দিবস এবং ২৭ আগস্ট গণেশ চতুর্থীর জন্য। বিনিয়োগকারীদের আগস্টে এই বাজার ছুটির আগে তাদের ট্রেডিং কার্যক্রম পরিকল্পনা করা উচিত। কারণ ৩১ দিনের মধ্যে আগস্টে মোট ১০ দিন বাজার বন্ধ থাকবে। 

এই দুই দিন বাদে বছরের শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ ছুটির দিন আসছে। যখন বাজারের লেনদেন বন্ধ থাকবে। আর দিনগুলি হল:-

  1. ২ অক্টোবর, ২০২৫ -এ মহাত্মা গান্ধীর জন্মদিবস এবং সাথে দশমীর জন্য বন্ধ থাকবে।
  1. ২১ অক্টোবর, ২০২৫ দিপাবলী এবং লক্ষী পূজার জন্য বন্ধ থাকবে।
  1. ২২ অক্টোবর, ২০২৫ বলিপ্রতিপদ (Bali Pratipada)- এর জন্য মার্কেট বন্ধ থাকবে।
  1. ৫ নভেম্বর স্টক মার্কেট শ্রী গুরু নানক দেবের জন্ম বার্ষিকি (প্রকাশ গুরুপূর্ব)- এর জন্য বন্ধ থাকবে।
  1. ২৫ ডিসেম্বর ক্রিসমাস বা বড় দিন উপলক্ষ্যে বন্ধ থাকবে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading