buzywithinfoBuzy With Info
Everything About Business
NSE

১৮ এপ্রিল ভারতের শেয়ার বাজার, ব্যাংক এবং MCX খোলা থাকবে নাকি বন্ধ? গুড ফ্রাইডেতে NSE থাকছে ছুটিতে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৫ সালের এপ্রিল মাসে ভারতের শেয়ার বাজার সর্বাধিক তিন দিন ছুটি থাকবে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE ১৮ এপ্রিল, ২০২৫ অর্থাৎ শুক্রবার ‘গুড ফ্রাইডে’ উপলক্ষে বন্ধ থাকবে। এর সাথে ডেরিভেটিভস, ইক্যুইটি, কারেন্সি ডেরিভেটিভস, সিকিউরিটি লেন্ডিং এবং বরোয়িং স্কিম স্টক এবং সুদের হার ডেরিভেটিভসের লেনদেন ও বন্ধ থাকবে। এর আগে চলতি মাসের ১০ তারিখে মহাবীর জয়ন্তি এবং ১৪ তারিখ আমবেদকর জয়ন্তির জন্য শেয়ার বাজার বন্ধ ছিল। গুড ফ্রাইডের জন্য এই প্রথম শেয়ার বাজার একমাসে তিনদিন বন্ধ থাকবে। তারপর শনি এবং রবিবার এমনি মার্কেট বন্ধ থাকে। অর্থাৎ আবার ২১ এপ্রিল (সোমবার) থেকে লেনদেন শুরু হবে।

5 2

‘গুড ফ্রাইডে’ আবার ব্ল্যাক ফ্রাইডে, গ্রেট ফ্রাইডে এবং হলি ফ্রাইডে (Holy Friday) হিসাবেও পরিচিত। এটি আদপে একটি খ্রিস্টীয় ছুটির দিন। যা যীশু খ্রিস্টের ক্রসবিদ্ধকরণ (Crucifixion) এবং যীশু খ্রীষ্টের মৃত্যু  উদযাপন করে। এই বছর গুড ফ্রাইডে ইস্টার সানডের দুই দিন আগে পড়েছে। খ্রিস্টিয় ক্যালেন্ডারে গুড ফ্রাইডে হল ইস্টার রবিবারের বা সানডের আগের পবিত্র সপ্তাহের অংশ, ওই দিন ইউরোপীয় দেশগুলি সহ বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি দেশেও পালন করে। বিশেষ করে ভারতে বসবাসকারে খ্রীস্টানদের কথা ভেবে চালু করা হয় গুড ফ্রাইডে। তবে বর্তমানে দেশের বিদ্যালয়, কলেজ থেকে শুরু করে শেয়ার বাজার ব্যাংক এবং MCX বন্ধ থাকে।
কমোডিটি মার্কেট MCX আগামীকাল (১৮ এপ্রিল) গুড ফ্রাইডে উপলক্ষে বন্ধ থাকবে। শুক্রবার MCX-এর সকালের (সকাল ৯ টা থেকে বিকেল ৫টা) এবং সন্ধ্যার সেশন (বিকেল ৫টা থেকে ১১:৩০ / রাত ১১:৫৫), উভয়ই বন্ধ থাকবে। এছাড়া RBI-এর ছুটির সময়সূচী অনুসারে, আগামীকাল অনেক রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে। যেমন:- ত্রিপুরা, আসাম, রাজস্থানি, জম্বু, হিমাচল, পশ্চিমবঙ্গ, হিমাচল এবং শ্রীনগরের ব্যাংক। তবে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, SMS ব্যাংকিং এবং ATM পরিষেবা যথারীতি চলবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading