buzywithinfoBuzy With Info
Everything About Business
bse

২০২৬ সালের মধ্যে কী সেনসেক্স ৯০,০০০-এর মার্কস অতিক্রম করবে? নজর রাখুন প্রকাশিত সম্ভাবনার চার্টে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে BSE সেনসেক্স এক বিরাট পতনের সম্মুখীন হয়। মার্কিন শুল্ক সম্পর্কিত অনিশ্চয়তা, মূল্যায়ন উদ্বেগ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে বেঞ্চমার্ক ১২,৬৭৪ পয়েন্টের বিস্তৃত পরিসরের সুইং দেখেছে। রিপোর্টে অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সেনসেক্স শেষ পর্যন্ত মাত্র ৩.৭% বা ২,৮৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮০,২৬৮-এ দাঁড়িয়েছে। অন্যদিকে একই ভাবে নিফটি সূচক একই সময়ে ৪.৬% বা ১,০৯২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪,৬১১ স্তরে পৌঁছেছে। তবে সম্প্রতি অর্থনীতিতে বিশেষ বদল লক্ষ্য করা গেছে, GST হার পুনর্গঠন এবং নিম্ন সুদের হারের মাধ্যমে। তাই ভাবা হচ্ছে যে ২০২৫-২৬ অর্থবছরে কী ভারতীয় ইক্যুইটি বৃদ্ধি পাবে?

5 2

চলতি অর্থবছরের প্রথমার্ধে এপ্রিল মাসে BSE (Bombay Stock Exchange) সেনসেক্স সর্বনিম্ন ৭১,৪২৫-এর স্তরে নেমে আসে। কিন্তু শীঘ্রই তা পুনরুদ্ধার করে এবং ২০২৫ সালের জুন মাসে সর্বোচ্চ ৮৪,০৯৯-এ পৌঁছে যায়। দ্বিতীয়ার্ধের এই পর্যন্ত সর্বনিম্ন স্তর থেকে সেলসের ১৭.৭%-এর দৃঢ় উন্নয়ন রেকর্ড করা হয়। একইভাবে আগামী ছয় মাসে একই বৃদ্ধি অব্যাহত থাকলে বেঞ্চমার্কের স্তর বর্তমানের থেকে দ্বি-অঙ্কের রিটার্ণ দিতে পারে। যা সেনসেক্সকে ৯০,০০০-এর সীমা অতিক্রম করবে বা ওই স্তরের কাছাকাছি নিয়ে যেতে পারে। এছাড়া আশা করা হচ্ছে যে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত সেনসেক্স মূলত ৭৮,০০০-৮৪,০০০ – এর মধ্যে লেনদেন করবে। 

ফিবোনাচ্চি বিশ্লেষণ অনুসারে, সেনসেক্স চলতি আর্থিক বছরের শেষ নাগাদ ৮৮,১০০ স্তরের দিকে ঊর্ধ্বমুখী হতে পারে। অন্যদিকে জুন ২০২২ এবং ফেব্রুয়ারি ২০২৫ এই দুটি পতন ছাড়া নিফটি ২০২০ সালের আগস্ট থেকে ধারাবাহিকভাবে তার ২০-মাসের চলমান গড়ের (২০-এমএমএ) উপরে অবস্থান করছে এবং এটি দীর্ঘমেয়াদী বুলিশ পিভট হিসেবে কাজ করার সম্ভাবনা রয়েছে। উল্টোদিকে নিফটির শক্তিশালী প্রতিরোধ ২৫,৯০০ স্তরের কাছাকাছি হতে পারে বলে আশা করা হচ্ছে। যার উপরে ২৬,২৭৭ স্তরের কাছাকাছি রেকর্ড সর্বোচ্চের দিকে একটি উত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে চার্টগুলি ইঙ্গিত দেয় যে নিফটি সম্ভাব্যভাবে ২৭,০০০-এর দিকে এগিয়ে যেতে পারে, এবং অন্তর্বর্তীকালীন প্রতিরোধ ২৬,৫৭৫ স্তরের কাছাকাছি হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading