buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

বাজেটের জন্য কী এই শনিবার শেয়ার বাজার খোলা থাকবে? সময় এবং বাজার খোলার কারণ কী? নজর রাখুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি, ২০২৫-এ ২০২৫-২৬ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করবে। এই সময় ভারতীয় শেয়ার বাজার শনিবার হওয়া শর্তেও একটি বিশেষ ট্রেডিং সেশনের জন্য খোলা থাকবে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE এবং বম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE-এর দ্বারা সম্প্রতি জারি করা সার্কুলারে বিষয়টি নিশ্চিত করেছে, যে এই সপ্তাহে ছয় দিন শেয়ার বাজার খোলা থাকবে। আর জানিয়েছে যে নিয়মিত বাজার সময় ধরে ওই দিনও ট্রেডিং হবে। বাজেটের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি (শনিবার) প্রি-মার্কেট (প্রাক-বাজার) লেনদেন সকাল ৯টা থেকে শুরু হবে এবং ৯.০৮ টা পর্যন্ত চলবে।

July 18 New in article ads By Sir

এবার যদি ইক্যুইটি বাজারের লেনদেন দেখা যায় তবে সেটি সকাল ৯:১৫ টা থেকে লেনদেন শুরু করবে, আর তা ৩:৩০টা পর্যন্ত চলবে। পণ্য ডেরিভেটিভস (commodity derivatives) লেনদেন বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে শেয়ার বাজার স্বাভাবিক পরিচালিত হওয়া সত্ত্বেও ১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখটি একটি সেটেলমেন্ট হলিডে হিসেবে বিবেচিত হবে। যার অর্থ ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি তারিখের লেনদেন ৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার নিষ্পত্তি (settled) করা হবে। এমন কি T+O সেটেলমেন্ট সেশনও ওই দিনের জন্য স্থগিত থাকবে।

শনিবার শেয়ার বাজার খোলা রাখার সিদ্ধান্তটি অতীতের অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে ২০১৫ এবং ২০২০ সালে বাজেট শনিবার ঘোষণা হওয়ার জন্য বাজার খোলা হয়েছিল। এই সিদ্ধান্ত নিশ্চিত করে যে বিনিয়োগকারীরা আর্থিক নীতিমালা, কর সংস্কার এবং খাত ভিত্তিক বরাদ্দের প্রতি বাস্তব সময়ে প্রতিক্রিয়া জানাতে পারেন, যা প্রায়শই বাজারের গতিবিধিকে চালিত করে। লোকসভা নির্বাচনের পর ২০২৪ সালের ২৩ জুলাই সীতারামন সর্বশেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। তার আগে ২০২৪ সালেরও ১ ফেব্রুয়ারি একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছিল। যেখানে প্রয়োজনীয় সরকারি ব্যয় অন্তর্ভুক্ত ছিল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading