Article By – সুনন্দা সেন

দোরগোড়ায় দীপাবলি, এমন সময় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের ভাবনা ২০ অক্টোবর অর্থাৎ দীপাবলির প্রথম দিনে কী ভারতীয় শেয়ার বাজার বন্ধ থাকবে? চলতি মাসে এমনিও একাধিক ছুটি ছিল। তাই বাজার নিয়ন্ত্রক দ্বারা প্রকাশিত ছুটির নোটিশ অনুসরণ করা উচিত। চলতি বছরে দীপাবলি উদযাপন বাজারে ছুটির মিশ্রণ এবং বিশেষ ট্রেডিং উইন্ড নিয়ে এসেছে। বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) সোমবার, ২০ অক্টোবর স্বাভাবিক ট্রেডিংয়ের জন্য খোলা থাকবে। তবে ২১ অক্টোবর, ২০২৫ মঙ্গলবার, দীপাবলি লক্ষ্মী পূজার জন্য এবং ২২ অক্টোবর কালি-প্রতিপদ উপলক্ষে উভয় এক্সচেঞ্জ বন্ধ থাকবে। এর অর্থ হল বিনিয়োগকারীরা সপ্তাহান্তের বিরতি এবং উৎসবের ছুটির মধ্যে কেবল একটি নিয়মিত ট্রেডিং দিন পাবেন।
দীপাবলির দিনে মূল অংশে বাজার বন্ধ থাকলেও ক্যালেন্ডারে এখনও একটি অত্যন্ত প্রত্যাশিত ঘটনা রয়েছে। আর সেটি হলো মুহুরত ট্রেডিং সেশন (Muhurat Trading Session)। যা একটি প্রতীকী এক ঘন্টার ট্রেডিং উইন্ডো বিক্রম সংবৎ, ২০৮২, হিন্দু নববর্ষের সূচনাকে চিহ্নিত করে। মুহুরত ট্রেডিংকে বিনিয়োগের জন্য একটি শুভ সময় হিসাবে দেখা হয়, যা সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। চলতি বছরে এই ট্রেডিং সেশনটি মঙ্গলবার, ২১ অক্টোবর দুপুর ১:৪৫ থেকে ২:৪৫ পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে। অধীবেশনে ইক্যুইটি , F&Q, মুদ্রা (currencies), কমোডিটি এবং SLB সেগমেন্টে ট্রেডিং উপলদ্ধ থাকবে। আর আপনাকে যে সময়সূচী মনে রাখতে হবে তা হলো:
- প্রি-ওপেন সেশন: দুপুর ১:৩০ থেকে দুপুর১:৪৪।
- মেইন ট্রেডিং সেশন: দুপুর ১:৪৫ – দুপুর ২:৪৫।
- মোডিফিকেশন সময়: দুপুর ২:৫৫ পর্যন্ত।
চলতি বছর (২০২৫ সাল)- এ উৎসবের মরশুম তাড়াতাড়ি শুরু হয়েছে, সাথে ধনতেরাস শনিবার হওয়ায় বাজার হওয়ায় বাজার বন্ধ রয়েছে। এরপর রবিবার, ১৯ অক্টোবর, ২১ এবং ২২ অক্টোবর দীপাবলির জন্য ছুটি থাকবে। অবশ্য বাজার দীপাবলির ছুটির জন্য বিরতি নেওয়ার আগে ২০ অক্টোবর সোমবার নিয়মিত লেনদেন করবে। নভেম্বর মাসে রবিবার এবং শনিবার বাদে ৫ নভেম্বর, বুধবারে মার্কেট বন্ধ থাকবে।




