buzywithinfoBuzy With Info
Everything About Business
Central Government

ব্যাংক নিয়ে কেন্দ্রীয় সরকারের বড় সীদ্ধান্ত! সরকারি ব্যাংকগুলি নিয়ে এমন ভাবার কারণ কী?

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর আবারও সরকারি ব্যাংকগুলিকে বেসরকারি করণের শপথ পূণরায় গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। এর আগে ২০১৭ সালে ভারত সরকার মার্জডের প্রক্রিয়া শুরু হয়। ২৭টি সরকারি ব্যাংক থেকে বর্তমানে মাত্র ১২ টি সরকারি ব্যাংক রয়েছে দেশে। জানা যাচ্ছে আরও সরকারি ব্যাংক কমাতে উদ্দোগি কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে ইতিমধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI এবং অর্থমন্ত্রকের উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গেঁ বৈঠক শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের। 

8 2

অর্থমন্ত্রক থেকে প্রাপ্ত সূত্রানুযায়ী, গ্রামীণ আবাসন নির্মানের পক্ষ্য মাত্রা গ্রহণ করার জন্য মূলত সরকারি বেসরকারি করণের সীদ্ধান্ত নিয়েছে সরকার। এবার ৩ কোটি নতুন আবাসন তৈরি করার লক্ষ্য স্থির করা হয়েছে। যার জন্য কেন্দ্র সরকারের বাজেট বাড়াতে হবে ৫০% বা তারও বেশি। আর এর জন্য সরকারি রাজকোষ মজবুত করতে হবে, অর্থাৎ রাজকোষে জমাকৃত অর্থের পরিমান বাড়াতে হবে। যার জন্য সরকার বেসরকারিকরণের কথা ভাবছে। সাথা জানা যাচ্ছে যে, IDBI ব্যাংকের বেসরকারিকরণের কাজ আগামী কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে। সরকার মাত্র ৪টি ব্যাংক সরকারের হাতে রেখে বাকি ব্যাংকগুলিকে বেসরকারি ব্যাংকে পরিণত করার সীদ্ধান্ত গ্রহণের পথে। 

1

অর্থমন্ত্রক জানিয়েছে, বর্তমানে যে সকল ব্যাংকের ৯৫% বা তার বেশি অংশীদারিত্ব সরকারের কাছে আছে সেগুলিকেই মূলত বেসরকারিকরণ করার লক্ষ্যে রয়েছে ভারত সরকার। যেহেতু গত তিন আর্থিক বছরে ব্যাংকগুলি বার্ষিক মুনাফা এবং সরকারের লভ্যাংশ প্রদানের জন্য আর্থিক দিক থেকে বেশ উন্নত হয়েছে। তাই এমন অবস্থায় অর্থাৎ ব্যাংকের আর্থিক পরিস্থিতি উন্নত অবস্থায় থাকায় সেগুলিকে বেসরকারিকরণ করলে মোট আয় জমা পড়বে সরকারি রাজকোষে। ফলে আগের তুলনায় দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হবে। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading