তৃতীয়বারের জন্য কেন্দ্রে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পর খুশীর খবর পেল কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জানা যাচ্ছে মহার্ঘ্য ভাতা বা DA ৪% থেকে বাড়িয়ে ৫০% করেছে। আর কেবল কর্মচারীদের নয়, অবসর প্রাপ্তদেরও DA বৃদ্ধি পেয়েছে, যা তাদের লাস্ট পেনশনের উপর ভিত্তি করে দেওয়া হবে। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও পেনশন বিরাট আকারে বৃদ্ধি পাবে। এছাড়া মূল বেতনের প্রায় ১৬% DA পাবেন সরকারি ব্যাংকের কর্মীরা। লোকসভা নির্বাচন মিটতেই সরকারি কর্মচারীদের জীবনে খুশীর মেলা।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সংগঠন Indian Banks Association অর্থাৎ RBA গত মঙ্গলবার অর্থাৎ ১১ জুন, ২০২৪ তারিখে একটি নোটিশ জারি করে DA বৃদ্ধির কথা জানিয়েছে। RBA- এর নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, মে, জুন ও জুলাই মাসের জন্য ব্যাংক কর্মীদের DA বাড়ানো হয়েছে। তাঁরা মূলত মূল বেতনের ১৫.৯৭% DA হিসেবে পাবেন। অবশ্য আগেই মূল্যবৃদ্ধির জেরে DA বাড়ানো দাবি করা হয়েছিল। সাথে মার্চ মাসে বেশ কিছু ব্যাংকের সাথে সমঝোতা করে RBA। যার মধ্যে অন্যতম ছিল DA বা মহার্ঘ্য ভাতার বৃদ্ধি। অবশ্য সেখানে ১৭% হারে DA বাড়ানো কথা হয়েছিল।
সরকারি প্রকল্পের কোর্স
তবে তা বর্তমানে সরকারের পূরণ করা সম্ভব হয়নি। এছাড়া বর্ধিত DA থেকে উপকৃত হবেন প্রায় ৮ লক্ষ সরকারি ব্যাংকের কর্মী ও তাদের পরিবার। এছাড়াও ব্যাংক কর্মী ও আধীকারিকরা পাবেন আরও একটি উপহার। আর সেটি হল সপ্তাহে ৫ দিন কাজের নিয়ম। যা এখন চালু না হলেও আগামী বছরের শুরুর দিকে সরকারের তরফ থেকে চালু করার অনুমোদন পাওয়া যেতে পারে বলে আশাবাদী ব্যাংক কর্মীরা।
Article By – সুনন্দা সেন



