অনলাইন লেনদেন গ্রহণের পরিমাপকারী RBI– এর সূচক অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে ভারতের ডিজিটাল পেমেন্ট ১২.৬% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তথ্য বলছে যে RBI- এর ডিজিটাল পেমেন্ট ইনডেক্স (DPI) ২০২৪ সালের মার্চের শেষে ৪৪৫.৫- এ দাঁড়িয়েছে। যেখানে ২০২৩ সালে সেপ্টেম্বরে তা ৪১৮.৭৭ এবং মার্চ মাসে ৩৯৫.৫৭ ছিল। অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণ হচ্ছে। তবে ২৩ জুলাই পেশ করা বাজেটে ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত কোনো সীদ্ধান্তের বিষয় ঘোষণা করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) শুক্রবার অর্থাৎ ২৬ জুলাই এক বিবৃতিতে বলেছে, ২০২৩-২৪ অর্থবছরের শেষ ত্রৈমাসিকের মধ্যে ভারতে অর্থপ্রদানের কার্যকারিতা এবং অর্থপ্রদানের পরিকাঠামোতে উল্লেখযোগ্য বৃদ্ধির দ্বারা চালিত সমস্ত প্যারামিটার জুড়ে RBI- এর ডিজিটাল পেমেন্ট ইনডেক্স (Digital Payment Index) বা DPI সূচক বৃদ্ধি পেয়েছে। আর এই RBI – DPI নির্মানের ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালের মার্চ মাসে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে ছিল যে দেশ জুড়ে অর্থপ্রদানের ডিজিটাইজেশনের পরিমাণ ক্যাপচার করার জন্য একটি ভিত্তি হিসাবে RBI- ডিজিটার পেমেন্ট ইনডেক্স নির্মান করা হবে।
ইনডেক্সে পাঁচটি বিস্তৃত প্যারামিটার রয়েছে। যা দ্বারা বিভিন্ন সময়ে দেশের ডিজিটাল অর্থপ্রদানের গভীরতা এবং অনুপ্রবেশ পরিমাপ করতে সক্ষম। তারপরে তিন বছর পর ২০২১ সালের মার্চ থেকে অর্ধ – বার্ষিক ভিত্তিতে সূচকটি বা ইনডেক্সটি প্রকাশিত হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডিজিটাল পেমেন্ট সিস্টেমের প্যারামিটার গুলি হল –
- Payment Enable বা পেমেন্ট সক্ষমকারী। যার ওয়েটেজ ২৫%।
- চাহিদার সাইডের payment infrastructur বা পেমেন্ট অবকাঠামো। যার ওয়েটেজ ১০%।
- সাপ্লাই সাইডের payment infrastructur বা পেমেন্ট অবকাঠামো। যার ওয়েটেজ ১৫%।
- Payment Performance বা পেমেন্ট কর্মদক্ষতা। যার ওয়েটেজ ৪৫%।
- সর্বশেষ consumer centricity বা ভোক্তা কেন্দ্রীকতা। যার ওয়েটেজ ৫%।
Article By – সুনন্দা সেন






