buzywithinfoBuzy With Info
Everything About Business
FI 31

অনলাইন জালিয়াতি আটকাতে বড় সীদ্ধান্ত নিল RBI! কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম আনার প্রস্তাব দিলো কেন্দ্রীয় ব্যাংক?

বর্তমানে অনলাইনে পেমেন্টের হার যেমন বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি দ্রুত হারে বাড়ছে অনলাইন বা ডিজিটাল জালিয়াতি। প্রত্যেক মুহুর্তে কোন না কোনো ব্যক্তি অনলাইন ফ্রডের শিকার হচ্ছেন। যে জন্যে সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)একটি ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম সেট আপের প্রস্তাব করেছে। যা অনলাইনের পেমেন্ট জালিয়াতির ঝুঁকি কমাতে সাহায্য করবে উন্নত প্রযুক্তির ব্যবহারে। রিপোর্ট বলছে দেশের ডিজিটাল জালিয়াতি ৭০.৬৪% বৃদ্ধি পেয়েছে। আর ধীরে ধীরে সেই সংখ্যা আরও বাড়ছে। সাথে জালিয়াতরাও হয়ে উঠছে ধুরন্দর। তাদের আটকাতেই RBI– এর এই পদক্ষেপ। 

Copy of ONLY Text Ads Banner BWI News 2

MPC সভার শেষে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) গভার্নর শক্তিকান্ত দাস ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতির ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাথে জানিয়েছেন, গতবছর একই সময় ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ১,৫২৬ কোটি টাকার জালিয়াতি কথা জানা গেছিল। সেই জালিয়াতির পরিমাণ চলতি বছরের প্রথম ছয় মাসেই ২,৬০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। যদি সংখ্যায় ধরা হয়, তবে বলতে হয় যে ডিজিটাল প্রতারণার কেস ১১.৫ লাখ থেকে বেড়ে ১৫.৫১ লাখে পৌঁছেছে মাত্র ছয় মাসে। তারপরে তিনি বলেন, এই ধরনের প্রতারণা থেকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে রক্ষা করতে RBI ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব জানিয়েছে। 

জানা যাচ্ছে, এই নতুন প্ল্যাটফর্মটি রিয়েল টাইমে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের ডেটা শেয়ার করবে। আর এই নতুন ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটি UPI Lite (ইউপিআই লাইট) নামে পরিচিত হবে। যার সুবিধা থাকবে, একজন গ্রাহক তার UPI ওয়ালেটে ২ হাজার টাকা পর্যন্ত লোড করতে এবং ৫০০ টাকা পর্যন্ত একবারে পেমেন্ট করতে পারবে। রিপোর্ট অনুযায়ী, এই প্রক্রিয়াটি একটি নতুন কমিটি দ্বারা পরিচালিত হবে। যার চেয়ারম্যান অভয় হোতা হতে পারেন। 

RBI

UPI এর মতো বিনিয়োগেও হতে পারে চরম লোকসান। বর্তমানেও ব্যাংক FD ( Fixed Deposit) এর উপরে সাধারণ মানুষের ভরসা থাকলেও তাতে সুদের পরিমাণ থাকে সব থেকে কম। বেশি রিটার্ন পেতে যদি কেউ অন্য বিনিয়োগ বিকল্প বেছে নিতে চান, তবে তার আগে জানিয়ে রাখা ভালো যে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এছাড়া বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ভুলে গেলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই এই দুই বিনিয়োগ বিকল্প  দেশের সব থেকে বড় ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান।

 তাই যে সকল বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে ভয় পান কিন্তু ভালো রিটার্ন পেতে চান। বিশেষ করে তাদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading