সম্প্রতি SBI, HDFC, Indian bank-এর মতো ব্যাংকগুলি Fixed deposit (FD) এর ক্ষেত্রে তাদের সুদের হার সংশোধন করেছে এবং এক ধাক্কায় অনেকটা বাড়িয়েছে। আর এই কাজটি শুরু হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) এর তরফে থেকে রেপো রেট স্থির থাকার বিষয়টি সামনে আসার পর থেকে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতের চতুর্থ বৃহত্তম ব্যাংক। ব্যাংকটি ৩ কোটি টাকার কম Fixed deposit (FD) এর ক্ষেত্রে সুদ বৃদ্ধি করেছে।
১৯ জুন থেকে নয়া সুদের হার লাগু করেছে এক্সিস ব্যাংক। মূলত ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের FD তে নতুন সুদ অফার করছে। সাধারণ নাগরিকদের জন্য নতুন সুদের হার ৩% থেকে ৭.২০% পর্যন্ত অফার করছে এবং প্রবীণ নাগরিকদের জন্যে ৩.৫০% থেকে ৭.৮৫% পর্যন্ত সুদের হার অফার করছে ব্যাংকটি। চলুন তবে বেশি দেরি না করে এক্সিস ব্যাংক কোন মেয়াদে কত সুদ দিচ্ছে, তা দেখে নেওয়া যাক:–
- ৭দিন থেকে ১৪ দিনের এবং ১৫ দিন থেকে ২৯ দিনের FD তে সাধারণ নাগরিকদের ৩% এবং প্রবীণ নাগরিকদের ৩.৫০% সুদ অফার করছে।
- ৩০ দিন থেকে ৪৫ দিনের FD- তে সাধারণ নাগরিকদের ৩.৫০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪% সুদ অফার করছে।
- ৪৬ দিন থেকে ৬০ দিনের FD তে সাধারণ নাগরিকদের ৪.২৫% এবং প্রবীণ নাগরিকদের ৪.৭৫% সুদ অফার করছে।
- ৬১ দিন থেকে ৩ মাসের কম সময়ের FD তে সাধারণ নাগরিকদের ৪.৫০% এবং প্রবীণ নাগরিকদের ৫% সুদ অফার করছে।
সরকারি প্রকল্পের কোর্স
- ৩ মাস থেকে ৬ মাসের কম সময় পর্যন্ত প্রত্যেক FD তে সাধারণ নাগরিকদের ৪.৭৫% এবং প্রধাণ নাগরিকদের ৫.২৫% সুদ অফার করছে।
- ৬ মাস থেকে ৯ মাসের কম সময় পর্যন্ত প্রত্যেক FD তে ব্যাংক সাধারণ নাগরিকদের ৫.৭৫% এবং প্রবীণ নাগরিকদের ৬.২৫% সুদ অফার করছে।
- ৯ মাস থেকে ১ বছরের কম সময়ের প্রত্যেক মেয়াদী FD- তে ব্যাংক সাধারণ নাগরিকদের ৬% এবং প্রবীণ নাগরিকদের ৬.৫০% সুদ অফার করছে।
- ১ বছর থেকে ১৫ মাসের কম সময়ের মধ্যে সকল মেয়াদী FD- তে এক্সিস ব্যাংক সাধারণ নাগরিকদের ৭% এবং প্রবীণ নাগরিকদের ৭.৫০% সুদ অফার করছে।
- ১৫ মাস থেকে ১৭ মাসের কম সময়ে FD- তে সাধারণ নাগরিকদের ৭.১০% এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০% সুদ অফার করছে ব্যাংক।
- ১৭ মাস থেকে ১৮ মাসের কম সময়ী FD তে ব্যাংক সাধারণ জণগণকে ৭.২০% এবং প্রবীণদের ৭.৮৫% সুদ অফার করছে।
- ১৮ মাস থেকে ৫ বছরের কম সময়ের অন্তর্গত সমস্ত FD তে ব্যাংক সাধারণ নাগরিকদের ৭.১০% এবং প্রবীদের ৭.৬০% সুদ অফার করছে।
- ৫ বছরে থেকে ১০ বছরের FD তে এক্সিস ব্যাংক সাধারণ নাগরিকদের ৭% এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫% সুদ অফার করছে।

Article By – সুনন্দা সেন





