প্রতি বছর আয়ের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে তালিকা প্রস্তুত করে বিশ্বব্যাংক। মূলত দেশগুলির প্রত্যেক নাগরিকের বার্ষিক গড় আয়ের ভিত্তিতে এই তালিকা তৈরী করা হয়। যার মাধ্যমে দেশগুলির অর্থনৈতিক অবস্থান সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এই তালিকায় ক্রমাগত উঠতে দেখা গেছে চীনকে। নব্বই দশকে নিম্ন আয়ের দেশ থেকে চীন বর্তমানে World bank-র তালিকায় দ্বিতীয় স্থানীয় দেশ বা উচ্চ – মধ্য আয় সম্পন্ন দেশ রুপে আত্মপ্রকাশ করেছে। যেখানে দীর্ঘ ১৮ বছর ধরে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
অতীতে World Bank-র তালিকায় নিম্ন আয়ের দেশ হিসাবে স্থান পেয়েছিল ভারত। তবে ২০০৬ সালে এক ধাপ উঠে আসে দেশ। অবশ্য তারপরে আর উঠতে দেখা যায়নি। বিশ্বব্যাংকের তালিকা গঠনের নিয়মানুসারে, ভারতের নাগরিকদের বার্ষিক গড় আয় ৯৫ হাজার টাকা থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত। যে জায়গায় তাৎপর্যপূর্ণ ভাবে উত্থান ঘটেছে রাশিয়ারও। দেশটি উচ্চ আয় সম্পন্ন দেশ থেকে বর্তমানে উচ্চ আয় সম্পন্ন দেশে পরিণত হয়েছে। তবে ভারত এখনও রয়ে গেছে তৃতীয় স্থানে।
World Bank-র প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া, ইতালি, পোল্যন্ড সহ ইউরোপীয় বিভিন্ন দেশ। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, ব্রাজিল, ইউক্রন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইরান, ইরাক, তুরস্ক, পেরু, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো প্রভৃতি দেশ। আর তৃতীয় স্থানে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। আর সর্বশেষ অর্থাৎ চতুর্থ ধাপে রয়েছে নাইজেরিয়া, উজবেকিস্তান, কিরখিস্তান, মায়ানমার, তাজিকিস্তান, বলিভিয়া এবং মিশরের মতো আফ্রিকার অধিকাংশ দেশ। তাছাড়া ইয়েমেন, সিরিয়া এবং আফগানিস্তান।
তবে জেনে রাখা ভালো যে বিশ্বব্যাংকের তালিকাটি কিন্তু আর্থিক মানদন্ড নয়। যদি বিশ্ব অর্থনীতি এবং GDP- র নিরিখে দেখা যায় তবে অনেকটাই এগিয়ে ভারত।GDP– এর তালিকায় আমেরিকা, চীন, জার্মানি এবং জাপানের পর পঞ্চম স্থানে রয়েছে ভারত। বিশেষজ্ঞদের মতে চলতি অর্থবছরে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে GDP- এর নিরিখে জাপানকে টপকে চতুর্থস্থানে চলে যেতে পারে ভারত। ভারতে GDP বেশি থাকলেও নাগরিকদের মধ্যে অর্থ বন্টনে বৈষম্যতা রয়েছে। যে কারণে বিশ্ব ব্যাংকের আয়ের তালিকায় পিছিয়ে ভারত।
Article By – সুনন্দা সেন






