buzywithinfoBuzy With Info
Everything About Business
sbiimfig

মাত্র 10 হাজারের বিনিয়োগে 7 কোটির লাভ! SBI-এর স্কিম সম্পর্কে কতটা জানেন?

25 বছর পূর্ণ করল SBI কনট্রা ফান্ড। এটি ভারতের প্রথম কনট্রা ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড প্রকল্প। 1999 সালে জুলাই মাসে শুরু হওয়া এই ফান্ড এখনও পর্যন্ত তার বিনিয়োগকারীদের 19.99 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। স্কিমটি পরিচালনা করেন দীনেশ বালাচন্দ্রন এবং প্রদীপ কেশবন। এই মিউচ্যুয়াল ফান্ডের পক্ষ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে।

4

কনট্রা ওরিয়েন্টেড বা বিপরীতমুখীর অর্থ হল, যে ফান্ড বাজারের বিপরীত দিকে কাজ করছে এমন কোম্পানিগুলিতে বিনিয়োগ করা। এটিও তেমনই একটি একটি ফান্ড। SBI কন্ট্রা ফান্ড চালু হয় 1999 সালে জুলাই মাসে। এখনও পর্যন্ত এই মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পেয়েছেন। 19.99 শতাংশ রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড। সেই তুলনায়, এর বেঞ্চমার্ক BSE 500 TRI রিটার্ন দিয়েছে 16.12 শতাংশ।

ফান্ড চালু হওয়ার পর থেকে যদি প্রতি মাসে 10,000 টাকার SIP করে থাকেন, তাহলে 30 জুনের মধ্যে তার মোট পরিমাণ 7.19 কোটি টাকা হয়। এটি 20.84 শতাংশের XIRR রিটার্ন দেবে। স্কিমটি 15 বছরে 17.94 শতাংশ, 10 বছরে 21.84 শতাংশ এবং পাঁচ বছরে 35.62 শতাংশ SIP রিটার্ন দিয়েছে। এই স্কিমটি তিন বছরে 34.25 শতাংশ SIP রিটার্ন এবং এক বছরে 48.68 শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।

2

সেই জায়গায় বেঞ্চমার্ক BSE 500 TRI 15 বছরে 15.86 শতাংশ, 10 বছরে 17.73 শতাংশ, পাঁচ বছরে 24.82 শতাংশ, তিন বছরে 25.40 শতাংশ এবং এক বছরে 43.02 শতাংশ রিটার্ন দিয়েছে।

যদি কোনও বিনিয়োগকারী এই ফান্ড লঞ্চের সময় এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে 28 জুনের মধ্যে তার বিনিয়োগ বেড়ে 95.3 লাখ টাকা হয়। 30 জুন, 2024 পর্যন্ত প্রকল্পটির 34,366 কোটি টাকার সম্পদ ছিল। এখনও পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডের 20.5 লাখেরও বেশি বিনিয়োগকারী রয়েছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading