buzywithinfoBuzy With Info
Everything About Business
Small finance bank

স্মল ফাইন্যান্স ব্যাংকগুলিও অফার করছে উচ্চ সুদের হার! কোন ব্যাংকের সুদের হার কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সেই অতীত থেকে ভারতীয় জনগণের পছন্দের এবং নিরাপদ সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যম হল ব্যাংক FD বা ব্যাংকের ফিক্সড ডিপোজিট। সম্প্রতি কালে সরকারি, বেসরকারি সহ একাধিক ব্যাংক গ্রাহকদের আকৃষ্ট করার জন্য FD- এর সুদের হার সংশোধন করেছে। বাদ যায়নি স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি। শুনে অবাক লাগলেও একথা সত্যি যে দেশের স্মল ব্যাংকগুলি ৯% বেশি সুদ অফার করছে। যা সাধারণ ব্যাংকের ফিক্সড ডিপোজিটের উপর ধার্য সুদের হারের থেকে বেশি। আজ আমরা ৪টি স্মল ফাইন্যান্স ব্যাংকের বিষয় জানবো যাদের FD– এর সুদের হার ৯%- এরও বেশি। 

11

প্রবীণ নাগরিকদের বেশি সুদ অফার করলেও সাধারণ ব্যাংক রেগুলার গ্রাহকদের ৬.৫০% থেকে ৭.৫০%- এর মধ্যে সুদের অফার করে। ভারতীয় সাধারণ ব্যাংকগুলি। যে কারণে অনেকেই মিউচ্যুয়াল ফান্ড এবং শেয়ার বাজারে বিনিয়োগ করেন উচ্চ রিটার্ণের আশায়। তবে সেক্ষেত্রে বিনিয়োগে বাড়ে ঝুঁকি। তাই এবার আর শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ড নয়, বিনিয়োগ করুণ স্মল ফাইন্যান্স ব্যাংকের FD- তে। চলুন তবে চারটি স্মল ফাইন্যান্স ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার কেমন তা জেনে নেওয়া যাক।-

  1. সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক:-   এই ব্যাংক ২ বছর ২ দিনেরFD– তে সাধারণ গ্রাহকদের ৮.৬০% এবং প্রবীণ গ্রাহকদের ৯.১০% সুদের হার অফার করছে। 
  1. ইক্যুইটসি স্মল ফাইন্যান্স ব্যাংক:-   এই স্মল ফাইন্যান্স ব্যাংক ৪৪৪ দিনের FD স্কিমে সাধারণ গ্রাহকদের 
  2. ৮.৫০% এবং প্রবীণ গ্রাহকদের ৯% সুদ অফার করেছে। 
  1. ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক:-   এই ব্যাংক ১০০১ দিনের FD -তে সাধারণ গ্রাহকদের ৯% এবং প্রবীণ গ্রাহকদের ৯.৫০% সুদের হার অফার করে। 
New in article ads By Sir 1

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক:-   এই স্মল ফাইন্যান্স ব্যাংক ১০৯৫ দিন এবং ১৫০০ দিনের FD- তে সাধারণ গ্রাহকদের ৮.৫০% আর প্রবীণ গ্রাহকদের ৯.১০% সুদের হার অফার করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading