তোলপাড় চলছে বাংলাদেশ জুড়ে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। নতুন সরকার গঠিত হতে চলেছে বাংলাদেশে। তারপরেই প্রশ্ন উঠছে গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা তীব্র। এমতাবস্থায়, সরকারের যে কোনও সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে বিনিয়োগকারীদের উপর। 2017 সালে আদানি পাওয়ার এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (BPDB) মধ্যে একটি বিদ্যুৎ ক্রয় (PPA) চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, পাওয়ারকে ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে 25 বছরের জন্য বাংলাদেশে 1,496 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হবে আদানিকে। এই বিদ্যুৎ বাংলাদেশ গ্রিডে 400 কিলোভোল্ট ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে। 2023 সালের জুন মাসে শুরু হয় এই প্রকল্পের কাজ। বাংলাদেশে 100 শতাংশ বিদ্যুৎ সরবরাহের করা হয় এই প্রজেক্ট এর মাধ্যমে।
তবে আদানি পাওয়ারের দেওয়া বিদ্যুতের দাম নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। 2023 সালের ফেব্রুয়ারিতে, আদানি পাওয়ারের সঙ্গে চুক্তিতে ‘অতিরিক্ত’ কয়লার দাম সংশোধন করার জন্য বাংলাদেশের কর্মকর্তারা ভারতকে চিঠি দেয়। বর্তমানে বাংলাদেশে নতুন সরকার গঠনের সম্ভাবনা প্রবল। তাই আদানি পাওয়ারের ওপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে বিদ্যুতের চাহিদাও প্রবল। বিশ্বব্যাপী গ্যাসের দামের অস্থিরতার পরিপ্রেক্ষিতে, তাপবিদ্যুৎ সর্বোত্তম বিকল্প।
এই প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রাক্তন এক কর্মকর্তা জানান, বাংলাদেশে বিদ্যুৎ প্রয়োজন। এমন পরিস্থিতিতে পিপিএ বাতিল করা কোনও সমাধান নয়। দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকা। এলএনজি ভিত্তিক বিদ্যুৎ ব্যয়বহুল। তাছাড়া যেকোনো কঠিন সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থাকেও প্রভাবিত করবে। কোনও দেশ এখনই এটা চাইবে না। হয়তো একটি স্থিতিশীল সরকার বাংলাদেশের ক্ষমতায় এলে, পূর্বের শর্তগুলো পুনর্বিবেচনা করতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশে অস্থিরতার অবস্থা চলাকালীন সময়েও প্রতিবেশী দেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে আদানি পাওয়ার। কোম্পানির একজন মুখপাত্রের মতে, আদানি পাওয়ারের বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউটিলিটি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সাথে একটি চুক্তি রয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মেটে। বাংলাদেশ পাওয়ার ইউটিলিটিকে কোনও ধরনের বাঁধা ছাড়াই সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছে আদানি পাওয়ার। BPDB এর সময়সূচী এবং দুটি ইউটিলিটির মধ্যে PPA এর চুক্তি অনুযায়ী পরবর্তী কাজ চলতে থাকবে।
Article By – আস্তিক ঘোষ






