বায়োটেক এবং স্বাস্থ্যসেবা শিল্পের জন্য একটি টার্নকি ইঞ্জিনিয়ারিং সমাধান প্রদানকারী ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফ্যাবটেক টেকনোলজিস (Fabtech Technologies) প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে তহবিল সংগ্রহের জন্য বাজার নিয়ন্ত্রক SEBI-র কাছে প্রাথমিক নথি জমা করেছে। মুম্বাই ভিত্তিক কোম্পানির IPO – এর খড়সা রেড হেরিং প্রসপেক্টাসে উল্লেখ করেছে প্রাথমিক পাবলিক অফারে কোম্পানির যোগ্য কর্মীদের সাবস্ক্রিপশনের জন্য একটি রিজার্ভেশন অফার অন্তর্ভূক্ত রয়েছে।
ফ্যাবটেক টেকনোলজিস ফ্যাবটেক গ্রুপের অংশ, গ্লোবারউট ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অপারেশনাল দক্ষতা অর্জনের জন্য কোম্পানিটি ২০২১ সালে মূল গ্রুপ কোম্পানি থেকে বিভক্ত হয়। আরও জানা যায় যে ফ্যাবটেক টেকনোলজিস বিস্তৃত গ্রাহকদের জন্য ডিজাইনিং, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, ইনস্টলেশন এবং বাছাইকৃত ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্টের পরীক্ষাকে অন্তর্ভুক্ত করে ব্যাপক স্টার্ট-টু-ফিনিশ সমাধান অফার করে।
এর বাদে মুম্বাই ভিত্তিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফ্যাবটেক টেকনোলজিস SEBI – র কাছে জমা করা IPO – এর প্রাথমিক খড়সায় উল্লেখ করেছেন আরও বেশ কয়েকটি বিষয়। সেগুলি হলো:
- মুম্বাই-ভিত্তিক কোম্পানিটির প্রস্তাবিত প্রাথমিক পাবলিক অফার (IPO) সম্পূর্ণরূপে ১.২০ কোটি ইক্যুইটি শেয়ারের একটি নতুন ইস্যু।
- কোম্পানিটি প্রাক – প্রাথমিক পাবলিক অফার রাউন্ডের মাধ্যমে ১০ কোটি টাকা পর্যন্ত সংগ্রহ করতে পারে।
- কোম্পানি IPO – এর মাধ্যমে ১২০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনায় রয়েছে।
- ফ্যাবটেক টেকনোলজিস সংগৃহীত অর্থ কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তাগুলি অর্থায়ন জন্যে এবং কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহৃত হবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






