buzywithinfoBuzy With Info
Everything About Business
hrtgfig

পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খন্ডে লঞ্চ হতে চলেছে হেরিটেজ ফুডের ডেয়ারি প্রোডাক্ট! কোম্পানীর এমন পরিকল্পনার কারণ কী?

ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারী ডেয়ারি সংস্থা ‘Heritage food’ পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খন্ডে ব্যবসা শুরু করেছে। একই সময়ে এই তিন রাজ্যে লং সেল্ফের দুধ, মিল্কশেক, লস্যি, ফ্লেবার মিল্ক, কোল্ড কফি, ঘি এবং লাড্ডু লঞ্চ করার পরিকল্পনা করছে। কোম্পানির বিশ্বাস করে ভারতের এই তিন পূর্ব ভারতীয় রাজ্য দেশীয় দুগ্ধজাত পণ্যের দ্রুত বর্ধনশীল একটি বাজার। এই হায়দ্রাবাদ ভিত্তিক কোম্পানি নয় মাস আগে ওড়িশার ডেয়ারি মার্কেটে প্রবেশ করছে। এবার পালা এই তিন রাজ্যে নিজের ব্যবসা বিস্তারে। কারণ Heritage food তার Value added product থেকে রাজস্ব ৪৫% বৃদ্ধি করতে চায়।

5

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীদিপ এন কেসাভান (Srideep N Kesavan) বলেছেন, হেরিটেজ ফুড লিমিটেড পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খন্ডে এক যোগে প্রবেশ করায় বর্তমানে সংস্থাটি ১৪টি রাজ্যে নিজের ব্যবসা প্রসার করতে সক্ষম হবে। এছাড়া পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে ব্যবসা শুরু করার পেছনে মূল কারণ হল ভারতের এই তিনটি রাজ্য দুগ্ধজাত দ্রব্যের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজার। যা কোম্পানির গ্রোথে বিশেষ প্রভাব ফেলবে। এছাড়া কেসাভান বলেছেন, কোম্পানি বর্তমানে লস্যি, ঘি এবং লাড্ডু জাতীয় পণ্য থেকে রাজস্ব বাড়ানোর লক্ষ্যে রয়েছে। 

1

জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে ভারতের দ্বিতীয় বৃহত্তম ডেয়ারি সংস্থাটি আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে প্রায় ২০ হাজার রিটেল আউটলেটে নিজের প্রডাক্ট পৌঁছানোর পরিকল্পনা করছে। আর আগামী তিন মাসে এই কাজ জোর কদমে হবে কারণ বাংলার বড় উৎসব দূর্গাপূজাতে সর্বাধিক বিক্রি হেরিটেজের লক্ষ্য হয়ে উঠেছে। তাই পূজোর আগে ভোক্তাদের সাথে প্রডাক্টগুলো পরিচিত করাতে উদ্যোগী। কেসাভান বলেছেন পশ্চিমবঙ্গ সহ আর দুই রাজ্যে উল্লেখিত প্রোডাক্ট লঞ্চ সফল ভাবে সম্পন্ন হলে কোম্পানির আয় থেকে লাভ এক লাফে ৩% বৃদ্ধি পাবে। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading