২০২৪ সালের জুন মাসের Exports বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রক এক রিলিজে বলেছে যে ২০২৪ সালের জুন মাসের পণ্য Exports ৩৫.২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। যা ২০২৩ সালের জুন মাসের ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলারের তুলণায় ২.৫৫% বৃদ্ধি পেয়েছে। যা দেখে বিশেষজ্ঞ মহল আশা করছে যে, ২০২৪ সালের জুন মাসে ভারতের মোট Exports ৫.৪০% বৃদ্ধি পাবে। এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত ক্রমবর্ধমান Exports ৮.৬০% বৃদ্ধি পাবে।
ইলেকট্রনিক পণ্য, ড্রাগস, ওষুধ এবং কফি রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে এই বৃদ্ধি হয়েছিল। বাণিজ্যিক মন্ত্রকের তথ্যঅনুযায়ী, অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ক্রমবর্ধমান পণ্য রপ্তানির পরিমান ছিল ১০৯.৯৬ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের ১০৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫.৮৪% বেশি। বাণিজ্য মন্ত্রকের দেওয়া জুন ২০২৪- এর তথ্য আরও জানায় যে, আগামীতেও কফি, তামাক, লৌহ আকরিক এবং ইলেকট্রনিক পণ্যগুলি ভারতের রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি আনবে।
ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, ২০২৪ সালের জুন মাসে Exports ২.৫৬% বেড়ে ৩৫.২০ বিলিয়ন ডলার হবে বলে আশা করা হচ্ছে, যা ২০২৩ সালের জুনে ৩৪.৩২ বিলিয়ন ডলার ছিল। আর কেবল Exports নয়, আশা করা হচ্ছে, ২০২৩ সালের জুন মাসের ৫৩.৫১ বিলিয়ন ডলারের মোট পণ্য আমদানি ৪.৯৮% বেড়ে ৫৬.১৮ বিলিয়ন ডলার হবে। Exports বৃদ্ধি কারণ হিসাবে মন্ত্রক জানিয়েছে ২০২৪ সালের জুন মাসে শীর্ষ পাঁচটি Exports কারক দেশে Exports উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন: USA- তে ৫.৯৮%, সংযুক্ত আরব আমিরাতে ১৩.৮১%, মালেশিয়ায় ৯৩.৮২%, বাংলাদেশে ২৫.২০% এবং তানজানিয়ায় ৫৯.১৩% বৃদ্ধি পেয়েছে।
Article By – সুনন্দা সেন






