buzywithinfoBuzy With Info
Everything About Business
Zomato

সম্প্রতি Zomato তার প্ল্যাটফর্ম চার্জ বাড়িয়েছে! মার্চ মাস অব্দি প্ল্যাটফর্ম ফি থেকে কত টাকা সংগ্রহ করেছে সংস্থা?

কিছুদিন আগেই শোনা গেছিলো যে  ফুড ডেলিভারি মেজর দুই সংস্থা জমাটো (Zomato) এবং সুইগি (Swiggy) তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি প্রথম বার যেমন ছিল না। তেমনি শেষ বারও নয়। আগামী দিনে Zomato আরও প্ল্যাটফর্ম ফি বাড়াতে থাকবে। সম্প্রতি ফুড ডেলিভারি সংস্থাটির প্ল্যাটফর্ম ফি দাঁড়িয়েছে ৬টাকা। যা আগের ৫ টাকা থেকে মাত্র ১ টাকা বেশি। তবে দৈনিক ২.২-২.৫ মিলিয়ন অর্ডার পরিচালনা করায় বর্তমানে দৈনিক ১.২৫ কোটি টাকা থেকে ১.৫০ কোটি টাকা পর্যন্ত প্ল্যাটফর্ম ফি থেকে আয় করছে। তবে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত প্ল্যাটফর্ম ফি থেকে প্রাপ্ত আয় নেহাত কম নয়। 

July 18 New in article ads By Sir 1

কোম্পানির বার্ষিক ফলাফল অনুসারে, গতবছর আগস্ট মাস থেকে ২০২৪- এর মার্চ মাস অব্দি সময়ে Zomato প্ল্যাটফর্ম ফি থেকে ৮৩ কোটি টাকা সংগ্রহ করেছে। এই ফি থেকে আয় কে Zomato- এর সামঞ্জস্যপূর্ণ রাজস্ব চালিত করার তিন মূল কারণের মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হয়। জানা যাচ্ছে যার কারণে ফুড মেজরের ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব ২৭% বেড়ে ৭,৭৯২ কোটি টাকা হয়েছে। অবশ্য কোম্পানি জানিয়েছে Zomato গোল্ড মেম্বারদের সংখ্যা বাড়ায় সংস্থা রেস্তোরার কমিশন গ্রহন, বিজ্ঞাপন বাবদ ফি বাড়িয়েছে প্ল্যাটফর্ম ফি প্রবর্তনের সাথে। 

New in article ads By Sir

গত বছর আগস্ট মাস থেকে চলতি বছরের আগস্ট মাসে Zomato প্ল্যাটফর্ম ফি ৪ টাকা বেড়েছে। অবশ্য বর্তমানে প্ল্যাটফর্ম ফি কেবল ৬ টাকা বলা যায় না। কারণ পিক আওয়ারে দিল্লি, বেঙ্গাঁলুরু, হায়য়দ্রাবাদ সহ একাধিক বড় শহরের নির্দিষ্ট গ্রাহকদের থেকে Zomato অর্ডার প্রতি প্ল্যাটফর্ম ফি ৯ টাকা নিয়ে থাকে। যার দরুণ বিশেসজ্ঞদের ধারণা আগামী বছরে ফুড ডেলিভারি মেজর সংস্থা প্ল্যাটফর্ম ফি থেকে বড় অংকের আয় করতে সমর্থ হবে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading