buzywithinfoBuzy With Info
Everything About Business
Tata Power

এবার টাটা পাওয়ারের শক্তি দেখবে ভুটান! জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত কোম্পানির

ভুটানে নিজেদের শক্তি দেখাতে প্রস্তুত টাটা গ্রুপ। সে দেশের একটি জলবিদ্যুৎ প্রকল্পে বড় অংশীদারিত্ব কেনার তোড়জোড় শুরু করল টাটা পাওয়ার। টাটা গ্রুপের কোম্পানি টাটা পাওয়ার তাদের গ্রিন এনার্জি পোর্টফোলিও বৃদ্ধি করতে রীতিমত উঠে পড়ে লেগেছে। এই পরিকল্পনার অধীনে, কোম্পানি ভুটানের যে জলবিদ্যুৎ প্রকল্পের অংশীদারিত্ব কিনতে চলেছে, তার মূল্য প্রায় 830 কোটি টাকা। জলবিদ্যুৎ প্রকল্পের 40 শতাংশ অংশীদারিত্ব কিনবে টাটা।

July 18 New in article ads By Sir 1

 600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পটির জন্য 6900 কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন। তার মধ্যে 40 শতাংশ অংশ অংশীদারিত্ব কিনতে টাটা গ্রুপকে খরচ করতে হবে 830 কোটি টাকা। এই প্রকল্পে অংশীদারিত্ব কেনার পর, টাটা পাওয়ারের একটি সহায়ক কোম্পানিতে পরিণত হবে খরলোছু হাইড্রো পাওয়ার। একটি 600 মেগাওয়াট স্টেশন তৈরি করতে ড্রুক গ্রিন পাওয়ারের সাথে অংশীদারিত্ব করবে টাটা পাওয়ার। ভুটানের কোম্পানি খরলোছু হাইড্রো পাওয়ার জানিয়েছে, টাটা পাওয়ারকে ক্লিন এবং গ্রিন এনার্জি ট্রানজিশন ত্বরান্বিত করতে সাহায্য করবে তারা।

টাটা পাওয়ার জানিয়েছে, লুক্সেমবার্গ স্টক এক্সচেঞ্জ থেকে তার গ্লোবাল ডিপোজিটরি শেয়ার (জিডিএস) শেষ করবে তারা। গত কয়েক বছর ধরে এর কোনও কার্যক্রম না থাকার কারণেই এই সিদ্ধান্ত টাটা পাওয়ারের। 1994 সালে জিডিএস জারি করেছিল কোম্পানি। এই জন্য কোম্পানিটি বিশেষ ডিপোজিটরি হিসেবে নিয়োগ করেছে সিটি ব্যাঙ্ককে।

New in article ads By Sir

 মঙ্গলবার চলতি আর্থিক বছরের (2024-25) প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) ফলাফল প্রকাশ করেছে টাটা পাওয়ার। প্রথম ত্রৈমাসিকে 1189 কোটি টাকা লাভ হয়েছে এই কোম্পানির ৷ কোম্পানির মুনাফা ৪ শতাংশ বেড়ে হয়েছে 1189 কোটি টাকা। এক শতাংশের বেশি বেড়েছে টাটা পাওয়ারের শেয়ার। এই বৃদ্ধির পর কোম্পানির শেয়ার 439.50 টাকায় পৌঁছেছে। গত এক বছরে বিনিয়োগকারীদের প্রায় 88 শতাংশ রিটার্ন দিয়েছে কোম্পানিটি।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading