buzywithinfoBuzy With Info
Everything About Business
Budget

কর ছাড়ের সুবিধা বাড়বে স্বাস্থ্যবীমার প্রিমিয়ামে! কী পরিবর্তন আসবে পূর্ণাঙ্গঁ বাজেটে?

চলতি মাসের ২৩ তারিখে অর্থাৎ জুলাই ২০২৪, মঙ্গঁলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করতে চলেছেন এবারের পূর্ণাঙ্গঁ বাজেট (Budget)। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং নির্মলা সীতারমণ অর্থমন্ত্রীরুপে শপথ গ্রহণের পর থেকেই বাজেট (Budget) নিয়ে সাধারণ জণগণ থেকে বিভিন্ন মহলে চলছিল জল্পনা-কল্পনা। 

8 2

কেন্দ্র সরকার দিন ঘোষণা করার পর থেকে আশা – আকাঙ্খা আরও বৃদ্ধি পাচ্ছে। সমস্ত দাবির মাঝে বর্তমানে অন্যতম দাবি হয়ে উঠেছে স্বাস্থ্যবীমা(Health Insurence) প্রিমিয়ামে কর ছাড়ের সুযোগ আগের তুলনায় আরও বাড়ানো। একাধিক বীমা সংস্থার দাবি করার পর এই বিষয়ে আরও বেড়ে গিয়েছে। কেন্দ্র সরকার জানিয়েছে, আগামী ২২ জুলাই থেকে লোকসভার বাদল অধিবেশন শুরু হবে, আর তারপরের দিনেই বাজেট (Budget) পেশ করা হবে। 

বীমা সেক্টরের সাথে যুক্ত বিশেষজ্ঞরা স্বাস্থবীমা প্রিমিয়ামে একজন ৬০ বছরের কম বয়সী ব্যক্তি যাতে 80D (৮০ডি) ধারা অনুসারে ২৫ হাজার টাকার বদলে ৫০ হাজার টাকার ছাড়ের প্রস্তাব রেখেছেন। আর ৬০ বছরের বেশি যাদের বয়স অর্থাৎ প্রবীণ নাগরিকদের জন্য ৫০ হাজার টাকার বদলে ৭৫ হাজার টাকার কর ছাড়ের প্রস্তাব রেখেছে। যার দরুণ প্রবীণ নাগরিকদের অনেক সুবিধা হবে। প্রিমিয়ামের বাড়তি খরচ অনেকটা হ্রাসও পাবে।

1

বর্তমানে জানা যাচ্ছে কেবল স্বাস্থ্যবীমার(Health Insurence) প্রিমিয়ামে কর ছাড় নয়। বীমা সংস্থার সহ যে সকল সংস্থা প্রভাইড করে তারা বিমা সংক্রান্ত পণ্যের উপর ৫% GST কমানোর দাবি জানিয়েছে। কারণ বর্তমানে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ১৮% হারে GST কাটা হয়। যার ফলে অনেকের কাছে এটি প্রয়োজনীয় হলেও সহজলভ্য নয়। যদি ৫% হারে GST কমিয়ে আনা হয়, তবে অনেক মানুষের কাছে স্বাস্থ্যবীমার(Health Insurence) সুবিধা পৌঁছে যাবে। যা বীমা সংস্থা ও জণগণ উভয়ের জন্য সুখবর হতে পারে। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading