buzywithinfoBuzy With Info
Everything About Business
bharat 1

চিন থেকে আমদানি কমছে দেশে! বুলেট গতিতে চলছে আত্মনির্ভর ভারত

দেশজ পণ্যের উৎপাদন বৃদ্ধি করে অন্য দেশ থেকে পণ্য আমদানি নির্ভরতা হ্রাস করতে আত্মনির্ভর Bharat-র ডাক দিয়েছিল মোদী সরকার। জোর কদমে শুরু হয় আত্মনির্ভর Bharat অভিযান। এবার ধীরে ধীরে তার প্রভাব দেখা যাচ্ছে দেশীয় অর্থনীতিতে। চলতি বছরের প্রথম চার মাসে কমেছে চিন থেকে আমদানি। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে চিন থেকে ভারতে পণ্য আমদানি কমেছে।

4

কিন্তু বাণিজ্যিক দিক থেকে পাল্লা ভারী চিনের দিকেই। কারণ এখনও, চিন থেকে অনেক পণ্য আমদানি করে Bharat। সেই তুলনায় চিনে খুব কম রফতানি হয় ভারতীয় পন্য। এদেশের অনেক বাণিজ্যিক খাতেই চিন থেকে আমদানিকৃত পণ্যের ওপরেই সম্পূর্ণ নির্ভরশীল ভারত। চিন থেকে India-তে আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে টেলিকম এবং স্মার্টফোনের যন্ত্রাংশ, ল্যাপটপ, প্লাস্টিক, লোহা ও ইস্পাত, রাসায়নিক, লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং সার।

সরকারি প্রকল্পের কোর্স

মিনিস্ট্রি ডেটা তথ্য অনুসারে, জানুয়ারি মাসে চিন থেকে আমদানি করা পণ্যের মূল্য 8.96 বিলিয়ন ডলার। ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে 8.09 বিলিয়ন ডলারে। আমদানির পরিমাণ আরও কমেছে মার্চ মাসে। মার্চে চিন থেকে আমদানি করা হয়েছে 7.75 বিলিয়ন ডলারের পণ্য। এপ্রিলে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 7.79 বিলিয়ন ডলার

Bharat

জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারতের আমদানিতে চিনের অংশও উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। ভারতের মোট আমদানিতে চিনের অংশ জানুয়ারিতে 16.79 শতাংশ, মার্চ মাসে 13.53 শতাংশ এবং এপ্রিলে 14.4 শতাংশ৷ চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে নন এসেনসিয়াল কনজিউমার্স এবং ইলেকট্রনিক্স পণ্যের আমদানি কমাতে কাজ করছে ভারত।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading