ইলন মাস্কের ভারত সফর পিছিয়ে যাওয়ায় ভারত সরকার আশঙ্কা করছিলো যে মাস্কের বৈদ্যুতিক যানবাহন নির্মাতা টেসলা যোগাযোগ না করায় বোঝা যাচ্ছিল যে টেসলা India-র সাথে ব্যবসা করার বিষয় প্রস্তুত নয়। যার পর থেকে শুরু হয় জল্পনা কল্পনা। একদল বিশেষজ্ঞদের দাবি ছিলো, টেসলার ভারত থেকে ব্যবসা না করার সিদ্ধান্ত ভারতের জন্যে বিশাল বড় ক্ষতি। তবে এই বিষয় বেশি কিছু সেই সময় কোনো আলোচনা না হলেও আজকে অর্থাৎ ৫ জুলাই,২০২৪ তারিখে ব্লুমবার্গ X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, যে India আশা করছে না যে টেসলার প্রোডাকশন দিল্লীতে শুরু হবে।
সাথে আরোও জানায় যে, ভারত সরকার খুব ভালো মতো টেসলার আর্থিক অবস্থা জানে। এমন অবস্থায় ইভি মেকারের কাছে ফান্ড নেই India-তে বিনিয়োগের জন্যে। ব্লুমবার্গ সাথে আরও জানিয়েছে যে, টেসলার টানা দ্বীতিয় ত্রৈমাসিকে ডেলিভারি কমেছে। আর এর মূল কারণ হলো চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা। এছাড়া এও সোনা যাচ্ছে যে ইলন মাস্ক তার বৈদ্যুতিক যানবাহন নির্মাতা কোম্পানির খরচ কমাতে কর্মী ছাঁটাইও করতে পারে। তাই টেসলার পিছিয়ে যাওয়া India-র জন্যে নয়, টেসলা তথা ইলোন মাস্কের জন্যে ক্ষতি প্রমাণিত হতে পারে।
সরকারি প্রকল্পের কোর্স
ব্লুমবার্গের রিপোর্ট সমর্থন করে শুক্রবার Ola- র প্রতিষ্ঠাতা ও CEO ভবিশ আগরওয়াল বলেছেন, বিনিয়োগ না করা টেসলার জন্যে ক্ষতি, ভারতের নয়। কারণ ভারতীয় ইভি এবং লিথিয়াম শিল্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় টেসলা না আসায় সরকার ইভি উৎপাদন বাড়ানোর জন্যে মোহিন্দ্রা অ্যান্ড মোহিন্দ্রা, টাটা মোটরসের মতো দেশীয় সংস্থাগুলি দিকে বিশেষ নজর দেবে। ভবিশ আগরওয়াল আরও বলেছেন যে, ২০২৪ থেকে ২০৩০ সালের মধ্যে দেশের ইভি সেক্টর ২২.৯২% বৃদ্ধি পাবে।

এছাড়া এটিও সত্যি যে Ola ভারতের শীর্ষস্থানীয় ইভি স্টার্টআপগুলির মধ্যে একটি। আর কোম্পানিটি বাজারে আসার জন্যে প্রস্তুত। এছাড়া SEBI কাছে চলতি বছরের জুন মাসে Ola ইলেকট্রিকের IPO লঞ্চে অনুমোদন জমা দিয়েছে। কোম্পানিটি প্রাথমিক মার্কেট থেকে IPO এর মাধ্যমে ৫,৫০০ কোটি টাকা সংগ্রহের চেষ্টায় রয়েছে। এছাড়া এও জানা যাচ্ছে যে, বর্তমানে ভারতের EV সেক্টরের সাইজ ৩৪.৮ বিলিয়ন মার্কিন ডলারের। আর ২০৩০ সালের মধ্যে দেশের ইভি উৎপাদনের বাজার ১২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
Article By – সুনন্দা সেন





