buzywithinfoBuzy With Info
Everything About Business
indiiig 1

২০৩১ সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে! কে এবং কেন বললেন এই কথা?

সম্প্রতি মুসৌরিতে অনুষ্ঠিত লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে বক্তৃতা দেওয়ার সময় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI– এর ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্র, India-র অর্থনীতি, মুদ্রানীতি এবং অভ্যন্তরীণ বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। সাথে তিনি বলেছেন, দেশের অন্তর্নিহিত শক্তি (Inherent Strengths)- র পরিপ্রেক্ষিতে অনুমান করা যায় যে India ২০৩১ সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ২০৬০ সালের মধ্যে বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। 

7 2

কেবল অনুমান নয় তিনি বেশ কিছু দিক তুলে ধরে জানিয়েছেন নিজ মন্তব্যের পরিপ্রক্ষিতে, পাত্র বলেন, ২০২১-২৩ সালের মধ্যে মোট দেশীয় সঞ্চয়ের হার (gross domestic savings) মোট জাতীয় নিষ্পত্তি যোগ্য আয় ( gross national disposable income)- এর ৩০.৭% হয়েছে। সাথে India অন্যান্য দেশের মতো বিদেশী সম্পদের উপর নির্ভর নয়। দেশের অভ্যন্তরীন বৃদ্ধি এবং সম্পদ প্রবৃদ্ধির পথকে সুগম করে। 

1

এছাড়া RBI- এর প্রকল্প রয়েছে গড় মূল্যস্ফীতি ২০২৪-২৫ সালের মধ্যে ৪.৫% এবং ২০২৫-২৬ সালের মধ্যে ৪.১%- এ আনার। যা সবচেয়ে বড় কারণ। সাথে ওই পর্যায়ে পৌঁছাতে ভারতের যে যে কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন তা হল:- 

  1. ২০৩০ সালের মধ্যে প্রতিটি পণ্য ও পরিষেবার জন্য ১ ট্রিলিয়ন ডলারে বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করতে হবে। যা বর্তমানে ৭৬৮ বিলিয়ন ডলারে রয়েছে। 
  1. ভারতের উৎপাদন খাতকে উন্নীত করতে এবং দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসাবে এলিভেন্ট করতে বৃদ্ধির হার ১০%- এ উন্নীত করতে হবে। 
  2. ভারতীয় নাগরিকদের আর দ্রুত আর্থিক সঞ্চয় থেকে Physical Savings- এর দিকে অগ্রসর হতে হবে।
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading